৪/৩২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২২২-[৯] - ফিতনার রাতে সালাতের আহ্বান

রাতের সালাতে যা পড়তেন - তৃতীয় অনুচ্ছেদ

ফিতনার সময়ে রাতের সালাতের গুরুত্ব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২২২-[৯]

وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: اسْتَيْقَظَ رَسُولُ اللّهِ ﷺ لَيْلَةً فَزِعًا يَقُولُ: «سُبْحَانَ اللّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْخَزَائِنِ؟ وَمَاذَا أُنْزِلَ مِنَ الْفِتَنِ؟ مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ» يُرِيْدُ أَزْوَاجَه «لِكَيْ يُصَلِّينَ؟ رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الْاخِرَةِ» أَخْرَجَهُ البُخَارِيُّ

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এক রাত্রে রাসূলুল্লাহ (ﷺ) ঘাবড়িয়ে গিয়ে এ কথা বলতে বলতে ঘুম থেকে জেগে উঠলেন, ‘সুবহানাল্লাহ’ আজ রাত্রে কত ধন-সম্পদ অবতরণ করা হয়েছে। আর কত ফিতনা অবতরণ করা হয়েছে। হুজরাবাসিনীদেরকে ঘুম থেকে উঠিয়ে দিবে কে? তিনি এর দ্বারা তাঁর স্ত্রীদেরকেই বুঝিয়েছেন। যেন তারা সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করে। কত মহিলা দুনিয়ায় কাপড় পরিধান করে আছে, কিন্তু আখিরাতে তারা উলঙ্গ থাকবে। (বুখারী)[১]

[১] সহীহ : বুখারী ৭০৬৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২২২-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেন, সেই রাতে কত ধন-সম্পদ এবং কত ফিতনা অবতরণ করা হয়েছে। এরপর তিনি হুজরাবাসিনীদের, অর্থাৎ তাঁর স্ত্রীদের, জাগানোর কথা বলেন যেন তারা সালাত আদায় করেন। এখানে রাতের সালাতকে ফিতনার সময়ে আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটি পথ হিসেবে দেখানো হয়েছে। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, অনেক নারী দুনিয়ায় কাপড় পরা অবস্থায় থাকবে, কিন্তু আখিরাতে উলঙ্গ থাকবে। এই কথায় বাহ্যিক সাজসজ্জা নয়, বরং আখিরাতের প্রস্তুতির গুরুত্ব বোঝানো হয়েছে। তাই রাতের নীরব সময়ে সালাত, দোয়া ও আত্মপরীক্ষা মুমিনের জন্য বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফিতনার সময়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার বড় মাধ্যম সালাত।
  • পরিবারকে ভালো কাজে জাগানো নবী صلى الله عليه وسلم-এর আমল থেকে শেখা যায়।
  • দুনিয়ার বাহ্যিক অবস্থা আখিরাতের নিরাপত্তার নিশ্চয়তা নয়।
  • রাতের সময় ইবাদতের জন্য বিশেষভাবে কাজে লাগানো উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন