৪/৩৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৪০-[১৪] - পরিবারকে সালাতের আদেশ

কিয়ামুল লাইল-এর প্রতি উৎসাহ দান - দ্বিতীয় অনুচ্ছেদ

পরিবারকে সালাতে জাগানোর সুন্দর আমল

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২৪০-[১৪]

وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ أَبَاهُ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يُصَلِّىْ مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللّهُ حَتّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ أَيْقَظَ أَهْلَه لِلصَّلَاةِ يَقُولُ لَهُمْ: الصَّلَاةُ ثُمَّ يَتْلُو هذِهِ الْآيَةَ: ﴿وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوى﴾ [طه 20 : 132] رَوَاهُ مَالِكٌ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁর পিতা উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) রাত্রে আল্লাহর ইচ্ছা মতো সালাত আদায় করতেন। রাত্রের শেষভাগে নিজ পরিবারকে সালাত আদায়ের জন্যে উঠিয়ে দিতেন। তিনি তাদের বলতেন, সালাত আদায় কর।তারপর এ আয়াত পাঠ করতেন : “ওয়া’মুর আহ্‌লাকা বিস্‌সলা-তি ওয়াস্‌ত্বাবির ‘আলায়হা- লা –নাস্‌আলুকা রিয্‌ক্বান। নাহনু নার্‌যুকুকা ওয়াল ‘আ-ক্বিবাতু লিত্ তাক্বওয়া-”। অর্থাৎ “তোমার পরিবারের লোকজনদেরকে সালাতের আদেশ করতে থাকো। নিজেও (এ কষ্টের) জন্যে ধৈর্য ধারণ করতে থাকো। আমি তোমার নিকট রিয্‌ক্ব চাইনা। রিয্‌ক্ব তো আমিই তোমাকে দান করি। আখিরাতের সফলতা তো মুত্তাক্বী লোকদের জন্য”- (সূরা ত্ব-হা- ২০ : ১৩২)।

[১] সহীহ : মালিক ৩৮৯, সুনান আস্ সুগরা লিল বায়হাক্বী ৮০২। (মালিক) [১]

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৪০-[১৪]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর রাতের আমল বলেছেন। উমর রা. রাতে আল্লাহর ইচ্ছামতো সালাত আদায় করতেন। রাতের শেষভাগে তিনি নিজের পরিবারকে সালাতের জন্য জাগিয়ে দিতেন এবং বলতেন, সালাত আদায় করো। এরপর তিনি সূরা ত্ব-হার ১৩২ নম্বর আয়াত পাঠ করতেন, যেখানে পরিবারকে সালাতের আদেশ করতে এবং নিজে ধৈর্য ধরতে বলা হয়েছে। এই বর্ণনা পরিবারে সালাতের পরিবেশ তৈরির শিক্ষা দেয়। পরিবারকে শুধু দুনিয়ার কাজে জাগানো নয়, আখিরাতের জন্যও জাগানো দরকার। এতে কোমল আহ্বান, দায়িত্ববোধ এবং ধৈর্যের শিক্ষা আছে। রাতের সালাত পরিবারকে আল্লাহর স্মরণে একত্র করতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পরিবারকে সালাতের দিকে আহ্বান করা বড় দায়িত্ব।
  • রাতের শেষভাগ ইবাদতের জন্য কাজে লাগানো যায়।
  • সালাতের বিষয়ে ধৈর্য ও ধারাবাহিকতা দরকার।
  • ঘরে ঈমানি পরিবেশ তৈরি করা অভিভাবকের কাজ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন