৪/৩৩. অধ্যায়ঃ

কিয়ামুল লাইল-এর প্রতি উৎসাহ দান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৪১-[১৫]

عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُفْطِرُ مِنَ الشَّهْرِ حَتّى يُظَنَّ أَنْ لَا يَصُومَ مِنْهُ وَيَصُومُ حَتّى يُظَنَّ أَنْ لَا يُفْطِرَ مِنْهُ شَيْئًا وَكَانَ لَا تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلَّا رَأَيْتَه وَلَا نَائِمًا إِلَّا رَأَيْتَه. رَوَاهُ البُخَارِيُّ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কোন কোন মাসে রোযাহীন কাটাতেন। এমনকি আমরা মনে করতাম, তিনি হয়ত এ মাসে সাওম পালন করবেন না। আবার তিনি সাওম পালন করতে থাকতেন। আমরা ধারণা করতাম, তিনি বুঝি এ মাসে সাওম পালন করা ছাড়বেন না। তুমি যদি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে রাত্রে সালাত আদায়ে করা অবস্থায় দেখতে চাও, তাহলে দেখতে পাবে তিনি সালাত আদায়ে করছেন। আবার তুমি যদি ঘুম অবস্থায়ে দেখতে চাও তাহলে দেখতে পাবে তিনি ঘুমাচ্ছেন। (বুখারী) [১]

[১] সহীহ : বুখারী ১১৪১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন