৪/৩৩. অধ্যায়ঃ
কিয়ামুল লাইল-এর প্রতি উৎসাহ দান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৪৯-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৪৯-[২৩]
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ: أَنَّه سَأَلَ النَّبِيَّ ﷺ عَنْ صَلَاةِ الرَّجُلِ قَاعِدًا. قَالَ: «إِنْ صَلّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ وَمَنْ صَلّى قَاعِدًا فَلَه نِصْفُ أَجْرِ الْقَائِمِ وَمَنْ صَلّى نَائِمًا فَلَه نِصْفُ أَجْرِ الْقَاعِدِ». رَوَاهُ البُخَارِيُّ
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি কোন লোকের বসে বসে (নাফ্ল) সালাত আদায় করার ব্যাপারে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রশ্ন করলেন। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি দাঁড়িয়ে পড়ত ভাল হতো। যে লোক বসে বসে নাফ্ল সালাত আদায় করবে সে দাঁড়িয়ে পড়া লোকের অর্ধেক সাওয়াব পাবে। আর যে লোক শুয়ে সালাত আদায় করবে সে বসে পড়া ব্যক্তির অর্ধেক সাওয়াব পাবে। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ১১১৫।
