৪/৪২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৬৬-[৮] - জুমার দিনে দরূদ ও ফেরেশতাদের উপস্থিতি
জুমার সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
জুমার দিনে দরূদ ও ফেরেশতাদের উপস্থিতি
মিশকাতুল মাসাবীহ : ১৩৬৬-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩৬৬-[৮]
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «أَكْثِرُوا الصَّلَاةَ عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ فَإِنَّه مَشْهُودٌ تَشْهَدُهُ الْمَلَائِكَةُ وَإِنَّ أَحَدًا لَنْ يُصَلِّىْ عَلَيَّ إِلَّا عُرِضَتْ عَلَيَّ صَلَاتُه حَتّى يَفْرُغَ مِنْهَا» قَالَ: قُلْتُ: وَبَعْدَ الْمَوْتِ؟ قَالَ: «إِنَّ اللّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ فَنَبِيُّ اللّهِ حَيٌّ يُرْزَقُ». رَوَاهُ ابْنُ مَاجَهْ
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা জুমু’আর দিন আমার ওপর বেশি পরিমাণ করে দরূদ পড়ো। কেননা এ দিনটি হাজিরার দিন। এ দিনে মালায়িকাহ্ (ফেরেশ্তাগণ) হাজির হয়ে থাকেন। যে ব্যক্তি আমার ওপর দরূদ পাঠ করে তার দরূদ আমার কাছে পেশ করা হতে থাকে, যে পর্যন্ত সে এর থেকে অবসর না হয়। আবূদ্ দারদা (রাঃ) বলেন, আমি বললাম, মৃত্যুর পরও কি? তিনি (ﷺ) বললেন: আল্লাহ তা'আলা নবীদের শরীর ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। অতএব নবীরা কবরে জীবিত এবং তাঁদেরকে রিয্ক্ব দেয়া হয়। (ইবনু মাজাহ্) [১]
[১] হাসান লিগায়রিহী : ইবনু মাজাহ্ ১৬৩৭, সহীহ আত্ তারগীব ১৬৭২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৬৬-[৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জুমু’আর দিনে তাঁর ওপর বেশি বেশি দরূদ পড়তে বলেছেন। কারণ এ দিনটি হাজিরার দিন; ফেরেশতাগণ এ দিনে হাজির হন। যে ব্যক্তি নবীজির ওপর দরূদ পড়ে, তার দরূদ নবীজির কাছে পেশ করা হয়—সে দরূদ থেকে অবসর হওয়া পর্যন্ত। আবূদ্ দারদা (রাঃ) জানতে চান, মৃত্যুর পরও কি তা পেশ হবে? নবীজী বলেন, আল্লাহ নবীদের শরীর মাটির জন্য হারাম করেছেন; নবী আল্লাহর ক্ববরে জীবিত এবং রিযকপ্রাপ্ত। এই হাদিসে জুমার দিনের দরূদ, ফেরেশতাদের উপস্থিতি এবং নবী-রাসূলদের বিশেষ মর্যাদা একসঙ্গে এসেছে। তাই জুমু’আর দিনের সহজ কিন্তু গুরুত্বপূর্ণ আমল হলো দরূদ পাঠে মন দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জুমু’আর দিনে বেশি দরূদ পাঠ করতে বলা হয়েছে।
- ফেরেশতাদের উপস্থিতির কারণে দিনটির মর্যাদা বোঝা যায়।
- দরূদ নবীজির কাছে পেশ করা হয়।
- নবীগণের শরীর মাটি নষ্ট করে না—এ কথা হাদিসে এসেছে।
