৪/৪৩. অধ্যায়ঃ
জুমার সালাত ফরজ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩৮২-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৮২-[১২]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللّهِ ﷺ قَالَ: «مَنِ اغْتَسَلَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَصَلّى مَا قُدِّرَ لَه ثُمَّ أَنْصَتَ حَتّى يَفْرُغَ مِنْ خُطْبَتِه ثُمَّ يُصَلِّيَ مَعَه غُفِرَ لَه مَا بَيْنَه وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرى وَفَضْلُ ثَلَاثَةِ أَيَّام» . رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি গোসল করে জুমু’আর সালাত আদায় করতে এসেছে ও যতটুকু সম্ভব হয়েছে সালাত আদায় করেছে, ইমামের খুত্বাহ্ শেষ হওয়া পর্যন্ত চুপচাপ রয়েছে। এরপর ইমামের সাথে সালাত (ফরজ) আদায় করেছে। তাহলে তার এ জুমু’আহ্ থেকে বিগত জুমু’আর মাঝখানে, বরং এর চেয়েও তিন দিন আগের গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৮৫৭।
