৪/৪৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৯৫-[৯] - কাউকে উঠিয়ে বসার সাধারণ নিষেধ

পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - দ্বিতীয় অনুচ্ছেদ

সালাতে কাউকে উঠিয়ে নিজে বসা কেন নিষেধ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩৯৫-[৯]

عَنْ نَافِعٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: نَهى رَسُولُ اللّهِ ﷺ أَنْ يُقِيْمَ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِه وَيَجْلِسَ فِيهِ. قِيْلَ لِنَافِعٍ: فِي الْجُمُعَةِ قَالَ: فِي الْجُمُعَة وَغَيْرِهَا. (مُتَّفَقٌ عَلَيْهِ)

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে বলতে শুনেছি, নবী (ﷺ) (সালাতের সময়) কাউকে অপরজনকে তার স্থান হতে উঠিয়ে দিয়ে নিজে সেখানে বসতে নিষেধ করেছেন। নাফি’কে জিজ্ঞেস করা হলো, এটা কি শুধু জুমু’আর সালাতের জন্য। উত্তরে তিনি বললেন, জুমু’আর সালাত ও অন্যান্য সালাতেও। (বুখারী ও মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৯১১, মুসলিম ২১৭৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৯৫-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের মজলিসে বসার অধিকার ও আদব শেখানো হয়েছে। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অন্যজনকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে বসতে নিষেধ করেছেন। নাফি’কে জিজ্ঞেস করা হলে, এটি কি শুধু জুমার সালাতের জন্য? তিনি বলেন, জুমা ও অন্যান্য সালাতেও। তাই এই শিক্ষা শুধু জুমার ভিড়ের জন্য নয়; মসজিদের যে কোনো সালাতের মজলিসে প্রযোজ্য আদব হিসেবে এসেছে। এখানে অন্য মুসলিমের সম্মান, তার আগে আসার অধিকার এবং তাকে কষ্ট না দেওয়ার শিক্ষা আছে। সালাতের জায়গায় বিনয় ও সৌজন্য থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাউকে তার জায়গা থেকে উঠিয়ে নিজে বসা নিষেধ।
  • এই আদব জুমা ছাড়াও অন্যান্য সালাতের মজলিসে প্রযোজ্য।
  • আগে আসা ব্যক্তির জায়গার সম্মান করা উচিত।
  • মসজিদে বসার ক্ষেত্রে মুসলিম ভাইকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন