৪/৪৪. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪০৪-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪০৪-[১৮]
وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ: كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُه إِذَا جَلَسَ الْإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلى عَهْدِ رَسُولِ اللّهِ ﷺ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ فَلَمَّا كَانَ عُثْمَانُ وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ. رَوَاهُ البُخَارِيُّ
সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ), আবূ বাক্র (রাঃ) ও উমর (রাঃ)-এর খিলাফাতকালে জুমু‘আর প্রথম আযান দেওয়া হত ইমাম মিম্বারে বসলে। উসমান (রাঃ) খলীফা হবার পর, লোকের সংখ্যা বেড়ে গেলে তিনি 'যাওরা'-এর উপর তৃতীয় আযান বাড়িয়ে দিলেন। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৯১২, শারহুস্ সুন্নাহ্ ১০৭১, আত্ তিরমিযী ৫১৬, ইবনু মাজাহ্ ১১৩৫।
