৪/৫১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫০৩-[২] - কালো চাদর ঘুরিয়ে দোয়া
সিজদায়ে শুকর - প্রথম অনুচ্ছেদ
সালাতের বাইরে স্বতন্ত্র সিজদা্ (সিজদা/সেজদা) তন্মধ্যে বালা-মুসীবাত দূরীভূত অর্জিত নি‘আমাতের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশের সিজদা্ (সিজদা/সেজদা) এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। শাফি‘ঈ ও আহমাদের নিকট সুন্নাহ এবং এটা মুহাম্মাদ-এর উক্তি আর এ ব্যাপারে অসংখ্য হাদীস ও আসার বিদ্যমান। আবূ হানীফাহ্ ও মালিক-এর নিকট সুন্নাহ না, বরং তা মাকরূহ আর তাদের মতে উল্লেখিত সিজদা্ দ্বারা সালাত (সালাত/নামায/নামাজ) উদ্দেশ্য।প্রকৃতপক্ষে তাতে অংশ বিশেষ উল্লেখ করে গোটা বিষয়কে বুঝানো হয়েছে। এরূপ বহু ব্যবহার হয় যে অংশবিশেষকে নিয়ে গোটা বিষয়কে বুঝানো হয়। অথবা সিজদা্ শুকুর বিষয়টি রহিত হয়েছে। বা আল্লাহ তা‘আলা অসংখ্য অগণিত নি‘আমাতের মধ্যে যদি প্রতিটি নি‘আমাতের জন্য সিজদা্ করা হয় তাহলে বান্দা তা কৃতজ্ঞতা প্রকাশে অপরাগ হবে। আর মুল্লা ‘আলী ক্বারী বলেন, বড় কোন নি‘আমাতের সুসংবাদের সময় এবং শারীরিক মুসীবাত দূরীভূতীর সময় কৃতজ্ঞতার সিজদা্ সুন্নাহ।সিনদী বলেন, এ বিষয়ে হাদীসসমূহের সুস্পষ্ট প্রমাণ যে, কৃতজ্ঞতা প্রকাশের সিজদা্ শারী‘আত সম্মত। আর ইমাম শাওকানী নায়লুল আওতারে কৃতজ্ঞতা প্রকাশের সিজদা্ সংক্রান্ত হাদীসসমূহ উল্লেখের পর বলেন যে, এ সকল হাদীস প্রমাণ করে কৃতজ্ঞতা প্রকাশের সিজদা্ শারী‘আত সম্মত।
ইস্তিসকায় চাদর ঘোরানো: নবীজির আমল
মিশকাতুল মাসাবীহ : ১৫০৩-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫০৩-[২]
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ أَنَّه قَالَ: اسْتَسْقى رَسُولُ اللّهِ ﷺ وَعَلَيْهِ خَمِيصَةٌ لَه سَوْدَاءُ فَأَرَادَ أَنْ يَأْخُذَ أَسْفَلَهَا فَيَجْعَلَه أَعْلَاهَا فَلَمَّا ثَقُلَتْ قَلَبَهَا عَلى عَاتِقَيْهِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাসূলুল্লাহ (ﷺ) ইস্তিস্ক্বার সালাত আদায় করলেন। তখন তাঁর গায়ে ছিল একটি চারকোণ বিশিষ্ট কালো চাদর। তিনি এ চাদরটির নীচের দিক উপরের দিকে উঠিয়ে আনতে চাইলেন। কিন্তু কাজটি কষ্টসাধ্য হবার কারণে চাদরটি দুইকাঁধের উপর ঘুরিয়ে দিলেন। (আহ্মাদ, আবু দাউদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১১৬৪, আহমাদ ১৬৪৬২, শারহু মা‘আনীর আসার ১৯০১, ইবনু হিব্বান ২৮৬৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪১৭, শারহুস্ সুন্নাহ্ ১১৬২, ইরওয়া ৬৭৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫০৩-[২]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ইস্তিসকার সালাত আদায় করলেন। তাঁর গায়ে ছিল চারকোণ বিশিষ্ট একটি কালো চাদর। তিনি চাদরের নিচের দিক ওপরে নিতে চাইলেন, কিন্তু তা ভারী বা কষ্টকর হওয়ায় তিনি চাদরটি দুই কাঁধের ওপর ঘুরিয়ে দিলেন। এই হাদিস ইস্তিসকার সালাতের একটি বাস্তব দৃশ্য সামনে আনে। এখানে মূল কথা হলো, বৃষ্টির জন্য দোয়া ও সালাতের সময় নবীজি صلى الله عليه وسلم চাদর পরিবর্তন করেছিলেন। এটি শুধু বাহ্যিক ভঙ্গি নয়; বরং আল্লাহর কাছে আশাবাদী হয়ে ফিরে আসার এক বিনয়ী আমল। যারা ইস্তিসকার নামাজের নিয়ম খোঁজেন, তাদের জন্য এই হাদিস চাদর ঘোরানোর বিষয়টি পরিষ্কার করে। তাই এই হাদিস থেকে ইস্তিসকার আমলে সহজতা ও নববী অনুসরণের সুন্দর দিকও বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইস্তিসকার সময় নবীজি صلى الله عليه وسلم চাদর ঘোরানোর আমল করেছেন।
- কষ্টকর হলে তিনি সহজ উপায়ে চাদর দুই কাঁধে ঘুরিয়েছেন।
- বৃষ্টির জন্য সালাতে দোয়া ও বিনয়—দুটিই গুরুত্বপূর্ণ।
