৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২৩-[১] - ক্ষুধার্ত, অসুস্থ ও বন্দীর হক
রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ
অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।
ক্ষুধার্তকে খাবার ও অসুস্থকে দেখার হাদিস
মিশকাতুল মাসাবীহ : ১৫২৩-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫২৩-[১]
عَنْ أَبِىْ مُوسى قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «أَطْعِمُوا الْجَائِعَ وَعُودُوا الْمَرِيْضَ وَفُكُّوْا الْعَانِىْ». رَوَاهُ البُخَارِيُّ
আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্ষুধাতুরকে খাবার দিও, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেও, বন্দী ব্যক্তিকে মুক্ত করার ব্যবস্থা করো। [১]
[১] সহীহ : বুখারী ৫৩৭৩, ৫৬৪৯, আবূ দাঊদ ৩১০৫, আহমাদ ১৯৫১, সুনানুল কুবরা লিল নাসায়ী ৮৬১৮, ইবনু হিব্বান ৩৩২৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৫৭৫।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২৩-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিনটি কাজের নির্দেশ দিয়েছেন: ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এবং বন্দী ব্যক্তিকে মুক্ত করার ব্যবস্থা করা। এখানে মানবসেবা খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি মুমিনের দায়িত্ববোধের অংশ। অসুস্থকে দেখতে যাওয়া তার মন ভালো করে এবং তাকে একা অনুভব করতে দেয় না। বন্দীর মুক্তির ব্যবস্থা করার কথা বলার মাধ্যমে দুর্বল ও আটক মানুষের পাশে থাকার শিক্ষা পাওয়া যায়। এই হাদিসে মুসলিম সমাজের পারস্পরিক সাহায্য, দয়া ও দায়িত্ব খুব পরিষ্কারভাবে এসেছে। তাই মানবসেবা, রোগী দেখা এবং অসহায়কে সহায়তা—এসব কাজকে ছোট মনে করা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া একটি গুরুত্বপূর্ণ সেবা।
- অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মুসলিমের ভালো আচরণ।
- বন্দী বা অসহায় মানুষের মুক্তির জন্য চেষ্টা করা প্রশংসনীয়।
- সমাজে দুর্বল মানুষের পাশে দাঁড়ানো হাদিসের সরাসরি শিক্ষা।
