৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২৪-[২] - মুসলিমের পাঁচ হক

রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ

অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।

মুসলিমের ওপর মুসলিমের পাঁচটি হক

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫২৪-[২]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ وَعِيَادَةُ الْمَرِيْضِ وَاتِّبَاعُ الْجَنَائِزِ وَإِجَابَةُ الدَعْوَةِ وَتَشْمِيْتُ الْعَاطِسِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক মুসলিমের ওপর আর এক মুসলিমের পাঁচটি হাক্ব বর্তায়।(১) সালামের জবাব দেয়া,(২) রোগ হলে দেখতে যাওয়া,(৩) জানাযায় শামিল হওয়া,(৪) দা'ওয়াত গ্রহণ করা ও(৫) হাঁচির জবাব দেয়া। [১]

[১] সহীহ : বুখারী ১২৪০, মুসরিম ২১৬২, আহমাদ ১০৯৬৬, সুনানুল কুবরা লিন নাসায়ী ৯৯৭৮, আমলুল ইওয়ামে ওয়াল লায়লাহ্ ২২১, ইবনু হিব্বান ২৪১, সহীহ আত্ তারগীব ২১৫৬, সহীহ আল জামি‘ ৩১৫০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২৪-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক মুসলিমের ওপর আরেক মুসলিমের পাঁচটি হক বা অধিকার বলা হয়েছে। এগুলো হলো সালামের জবাব দেওয়া, রোগ হলে দেখতে যাওয়া, জানাযায় শামিল হওয়া, দাওয়াত গ্রহণ করা এবং হাঁচির জবাব দেওয়া। এই পাঁচটি বিষয় দৈনন্দিন জীবনের খুব পরিচিত কাজ, কিন্তু হাদিসে এগুলোকে মুসলিমের অধিকার হিসেবে দেখানো হয়েছে। এর অর্থ, মুসলিম সম্পর্ক শুধু মুখের ভালোবাসা নয়; আচরণে তা প্রকাশ পেতে হয়। সালামের জবাব সম্পর্ককে সুন্দর করে, রোগী দেখা মনকে শক্তি দেয়, জানাযায় অংশ নেওয়া মৃত ব্যক্তির পরিবারের পাশে থাকা, দাওয়াত গ্রহণ সামাজিক বন্ধন বাড়ানো এবং হাঁচির জবাব দোয়ার মাধ্যমে সৌজন্য প্রকাশ করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালামের জবাব দেওয়া মুসলিমের অধিকার আদায়ের অংশ।
  • রোগী দেখা ও জানাযায় যাওয়া সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।
  • দাওয়াত গ্রহণ মুসলিমদের সম্পর্ককে সুন্দর করে।
  • হাঁচির জবাব দোয়া ও ভালো আচরণের একটি রূপ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন