৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২৭-[৫] - রোগী দেখার ফজিলত
রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ
অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।
রোগী দেখতে যাওয়ার ফজিলত ও শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৫২৭-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫২৭-[৫]
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِنَّ الْمُسْلِمَ إِذَا عَادَ أَخَاهُ الْمُسْلِمَ لَمْ يَزَلْ فِىْ خُرْفَةِ الْجَنَّةِ حَتّى يَرْجِعَ». رَوَاهُ مُسْلِمٌ
সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলিম তার অসুস্থ কোন মুসলিম ভাইকে দেখার জন্য চলতে থাকে, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। [১]
[১] সহীহ : মুসলিম ২৫৬৮, আত্ তিরমিযী ৯৬৭, আহমাদ ২২৪৪৪, ইবনু হিব্বান ২৯৫৭, সহীহ আত্ তারগীব ৩৪৭৫, সহীহ আল জামি‘ ১৯৪৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২৭-[৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যাওয়ার বিশেষ মর্যাদা বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো মুসলিম যখন তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। এখানে রোগী দেখা শুধু সামাজিক ভদ্রতা নয়, বরং আল্লাহর কাছে মূল্যবান আমল হিসেবে তুলে ধরা হয়েছে। অসুস্থ মানুষ অনেক সময় দুর্বল, একা ও মনখারাপ অবস্থায় থাকে। তাকে দেখতে যাওয়া, খোঁজ নেওয়া এবং ভালো কথা বলা তার জন্য সান্ত্বনার কারণ হতে পারে। হাদিসটি আমাদের শেখায় যে রোগী দেখা ছোট কাজ মনে হলেও এর মর্যাদা বড়। তবে এই ফজিলতকে আমলের প্রতি উৎসাহ হিসেবে বোঝা উচিত, অতিরঞ্জিত দাবি হিসেবে নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যাওয়া গুরুত্বপূর্ণ আমল।
- রোগী দেখা অসুস্থ ব্যক্তির মনে সান্ত্বনা আনতে পারে।
- ভাইয়ের খোঁজ নেওয়া মুসলিম সম্পর্ককে শক্ত করে।
- জান্নাতের ফল আহরণের কথা এ আমলের মর্যাদা বোঝায়।
