৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৩৪-[১২] - জিবরীলের রুকইয়াহ দোয়া

রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ

অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।

জিবরীল (আঃ)-এর রুকইয়াহ দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৩৪-[১২]

وَعَنْ أبىْ سَعِيْدِ الْخُدْرِيّ أَن جِبْرِيْلَ أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ: يَا مُحَمَّدُ أَشْتَكَيْتَ؟ فَقَالَ: «نَعَمْ». قَالَ: بِسْمِ اللّهِ أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ مِنْ شَرِ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللّهُ يَشْفِيكَ بِسْمِ اللهِ أَرْقِيْكَ. رَوَاهُ مُسْلِمٌ

আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

একবার জিবরীল (আঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থতা বোধ করছেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ! জিবরীল (আঃ) বললেন, আপনাকে কষ্ট দেয় এমন সব বিষয়ে আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক দিচ্ছি প্রত্যেক ব্যক্তির অকল্যাণ হতে। অথবা তিনি বলেছেন, প্রত্যেক বিদ্বেষী চোখের অকল্যাণ হতে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আল্লাহর নামে আপনাকে ঝাড়ছি। (মুসলিম)[১]

[১] সহীহ : মুসলিম ২১৮৬, আত্ তিরমিযী ৯৭২, ইবনু মাজাহ্ ৩৫২৩, সুনানুল কুবরা লিন নাসায়ী ১০৭৭৭, সহীহ আল জামি‘ আস্ সগীর ৭০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৩৪-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে জিবরীল (আঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জিজ্ঞেস করেন, তিনি অসুস্থতা বোধ করছেন কি না। নবী (صلى الله عليه وسلم) হ্যাঁ বললে জিবরীল (আঃ) আল্লাহর নামে তাঁর জন্য রুকইয়াহ করেন। দোয়ায় তিনি বলেন, আপনাকে কষ্ট দেয় এমন সব বিষয় থেকে, প্রত্যেক ব্যক্তির অকল্যাণ থেকে অথবা প্রত্যেক বিদ্বেষী চোখের অকল্যাণ থেকে আল্লাহর নামে ঝাড়ছি; আল্লাহ আপনাকে আরোগ্য করুন। এখানে রুকইয়াহর মূল শিক্ষা হলো, কষ্ট ও ক্ষতির আশঙ্কায় আল্লাহর নাম ধরে আশ্রয় চাওয়া। হিংসুক চোখের অনিষ্টের কথাও বর্ণনায় এসেছে। তাই এই দোয়া অসুস্থতা, কষ্ট ও অকল্যাণ থেকে আল্লাহর কাছে শিফা চাওয়ার একটি সুন্দর উদাহরণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রুকইয়াহ আল্লাহর নামে করা হয়েছে।
  • কষ্টদায়ক বিষয় ও অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া হয়েছে।
  • বিদ্বেষী চোখের অনিষ্টের কথাও বর্ণনায় আছে।
  • শিফা আল্লাহর কাছেই চাওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন