৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৩৩-[১১] - শরীরের ব্যথার দোয়া
রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ
অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।
শরীরের ব্যথার জায়গায় পড়ার নববী দোয়া
মিশকাতুল মাসাবীহ : ১৫৩৩-[১১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৩৩-[১১]
وَعَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ أَنَّه شَكَا إِلى رَسُولِ اللّهِ ﷺ وَجَعًا يَجِدُه فِي جَسَدِه فَقَالَ لَه رَسُولُ اللّهِ ﷺ: «ضَعْ يَدَكَ عَلَى الَّذِىْ يَأْلَمُ مِنْ جَسَدِكَ وَقُلْ: بِسْمِ اللّهِ ثَلَاثًا وَقُلْ سَبْعَ مَرَّاتٍ: أَعُوذُ بِعِزَّةِ اللّهِ وَقُدْرَتِه مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ». قَالَ: فَفَعَلْتُ فَأَذْهَبَ اللّهُ مَا كَانَ بِىْ. رَوَاهُ مُسْلِمٌ
‘উসমান ইবনু আবুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাঁর শরীরে অনুভূত একটি ব্যথার কথা জানালেন। এ কথা শুনে আল্লাহর নবী (ﷺ) তাঁকে বললেন, যে জায়গায় তুমি ব্যথা অনুভব করো সেখানে তোমার হাত রাখো। তারপর তিনবার ‘‘বিসমিল্লা-হ’’ (অর্থাৎ আল্লাহর নামে) আর সাতবার বলো, ‘‘আ‘ঊযু বি‘ইযযাতিল্ল-হি ওয়া কুদ্রাতিহী মিন্ শার্রি মা- আজিদু ওয়াউহা-যির’’ (অর্থাৎ আমি আল্লাহর সম্মান ও তাঁর ক্ষমতার আশ্রয় নিচ্ছি, যা আমি অনুভব করছি ও আশংকা করছি তাঁর ক্ষতি হতে)। উসমান ইবনু আবুল ‘আস (রাঃ) বলেন, আমি তা করলাম। ফলে আমার শরীরে যে ব্যথা-বেদনা ছিল তা আল্লাহ দূর করে দিলেন। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ২২০২, আবূ দাঊদ ৩৮৯১, আত্ তিরমিযী ২০৮০, ইবনু মাজাহ্ ৩৫২২, মুয়াত্ত্বা মালিক ৭৪২, ইবনু আবী শায়বাহ্ ২৩৫৮৩, আহমাদ ১৬২৬৮, ইবনু হিব্বান ২৯৬৫, মুসতাদরাক লিল হাকিম ১২৭১, শারহুস্ সুন্নাহ্ ১৪১৭, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১৪৯, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ১২৫৮, সহীহ আত্ তারগীব ৩৪৫৩, সহীহ আল জামি‘ ৩৪৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৩৩-[১১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান ইবনু আবুল ‘আস (রাঃ) তাঁর শরীরের ব্যথার কথা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানান। নবী (صلى الله عليه وسلم) তাঁকে নির্দেশ দেন, যেখানে ব্যথা অনুভব হয় সেখানে হাত রাখতে। এরপর তিনবার বিসমিল্লাহ বলতে এবং সাতবার আল্লাহর সম্মান ও ক্ষমতার আশ্রয় চাইতে বলেন—যে কষ্ট তিনি অনুভব করছেন এবং যার আশঙ্কা করছেন তার অনিষ্ট থেকে। উসমান (রাঃ) বলেন, তিনি তা করলেন, ফলে আল্লাহ তাঁর ব্যথা দূর করে দিলেন। এখানে শরীরের ব্যথার দোয়া খুব স্পষ্টভাবে এসেছে। এই আমল আল্লাহর ওপর ভরসা, দোয়া এবং নির্দিষ্ট পদ্ধতির সমন্বয় শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ব্যথার স্থানে হাত রেখে দোয়া পড়ার নির্দেশ এসেছে।
- তিনবার বিসমিল্লাহ ও সাতবার আশ্রয়ের দোয়া পড়ার কথা বলা হয়েছে।
- ব্যথা ও আশঙ্কা—দুই বিষয় থেকেই আল্লাহর আশ্রয় চাইতে শেখানো হয়েছে।
- আরোগ্য আল্লাহর দয়া ও ইচ্ছার সঙ্গে যুক্ত।
