৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৩২-[১০] - অসুস্থতায় মু‘আব্বিযাত পাঠ
রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ
অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।
অসুস্থতায় মু‘আব্বিযাত পড়ে ফুঁ দেওয়ার আমল
মিশকাতুল মাসাবীহ : ১৫৩২-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৩২-[১০]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا اشْتَكى نَفَثَ عَلى نَفْسِه بِالْمُعَوِّذَاتِ وَمَسَحَ عَنْهُ بِيَدِه فَلَمَّا اشْتَكى وَجَعَهُ الَّذِىْ تُوُفِّيَ فِيهِ كُنْتُ أَنْفِثُ عَلَيْهِ بِالْمُعَوِّذَاتِ الَّتِىْ كَانَ يَنْفِثُ وَأَمْسَحُ بِيَدِ النَّبِيِّ ﷺ. (مُتَّفَقٌ عَلَيْهِ)وَفِىْ رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَتْ: كَانَ إِذَا مَرِضَ أَحَدٌ مِنْ أَهْلِ بَيْتِه نَفَثَ عَلَيْهِ بِالْمُعَوِّذَاتِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) অসুস্থ হলে (مُعَوِّذَاتِ) ‘‘মু‘আবিবযা-ত’’ অর্থাৎ সূরা আন্ নাস ও সূরা আল ফালাক্ব পড়ে নিজের শরীরের উপর ফুঁ দিতেন এবং নিজের হাত দিয়ে শরীর মুছে ফেলতেন। তিনি মৃত্যুজনিত রোগে আক্রান্ত হলে আমি মু‘আবিবযাত পড়ে তাঁর শরীরে ফুঁ দিতাম, যেসব মু‘আবিবযাত পড়ে তিনি নিজে ফুঁ দিতেন। তবে আমি নবী (ﷺ)-এর হাত দিয়েই তাঁর শরীর মুছে দিতাম। (বুখারী, মুসলিম)[১] মুসলিমের এক বর্ণনায় আছে, ‘আয়িশাহ্ (রাঃ) বলেছেন, তাঁর পরিবারের কেউ অসুস্থ হলে তিনি ‘‘মু‘আবিবযাত’’ পড়ে তার গায়ে ফুঁ দিতেন।
[১] সহীহ : বুখারী ৪৪৩৯, মুসলিম ২১৯২, ইবনু হিব্বান ৬৫৯০, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪৬৭৩।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৩২-[১০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ‘আয়িশাহ্ (রাঃ) বর্ণনা করেছেন, নবী (صلى الله عليه وسلم) অসুস্থ হলে মু‘আব্বিযাত অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের শরীরে ফুঁ দিতেন এবং নিজের হাত দিয়ে শরীর মুছে নিতেন। তাঁর মৃত্যুজনিত অসুস্থতার সময় ‘আয়িশাহ্ (রাঃ) সেই সূরাগুলো পড়ে তাঁর ওপর ফুঁ দিতেন এবং নবী (صلى الله عليه وسلم)-এর হাত দিয়েই তাঁর শরীর মুছে দিতেন। মুসলিমের আরেক বর্ণনায় এসেছে, পরিবারের কেউ অসুস্থ হলে তিনি মু‘আব্বিযাত পড়ে তার গায়ে ফুঁ দিতেন। এখানে অসুস্থতার সময় কুরআনের মাধ্যমে আল্লাহর আশ্রয় চাওয়ার শিক্ষা আছে। তবে হাদিসের সীমার বাইরে বাড়তি দাবি করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থ হলে সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁ দেওয়ার আমল এসেছে।
- নবী (صلى الله عليه وسلم) নিজের শরীরে হাত বুলিয়ে মুছে নিতেন।
- পরিবারের অসুস্থ ব্যক্তির জন্যও মু‘আব্বিযাত পড়ার কথা এসেছে।
- কুরআনের মাধ্যমে আল্লাহর আশ্রয় চাওয়া একটি সুন্দর আমল।
