৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪২-[২০] - বিপদে মু’মিনের ঈমানী অবস্থান

রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ

অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।

মু’মিনের পরীক্ষা: বাতাসে দুলতে থাকা শস্যের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৪২-[২০]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ الزَّرْعِ لَا تَزَالُ الرِّيْحُ تُمِيْلُه وَلَا يَزَالُ الْمُؤْمِنُ يُصِبْيُهُ الْبَلَاءُ وَمَثَلُ الْمُنَافِقِ كَمَثَلِ شَجَرَةِ الْأَرْزَةِ لَا تَهْتَزُّ حَتّى تَسْتَحْصِدَ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিনের দৃষ্টান্ত হলো এক শস্য ক্ষেতের মতো। শস্য ক্ষেতকে যেভাবে বাতাস সবসময় ঝুঁকিয়ে রাখে, ঠিক এভাবে মুমিনকে বিপদাপদ দোলায়। বালা-মুসীবত ঘিরে থাকে। আর মুনাফিকের দৃষ্টান্ত হলো, পিপুল গাছের মতো। পিপুল গাছ বাতাসের দোলায় ঝুঁকে না পড়লেও পরিশেষে শিকড়সহ উপড়ে যায়। [১]

[১] সহীহ : বুখারী ৫৬৪৪, মুসলিম ২৮০৯, আহমাদ ৭১৯২, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ২০৩০৭, আত্ তিরমিযী ২৮৬৬, শু‘আবুল ঈমান ৯৩২১, শারহুস্ সুন্নাহ্ ১৪৩৭, সহীহ আত্ তারগীব ৩৪০০, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৮৪২।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪২-[২০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মু’মিনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে শস্য ক্ষেতের মতো। বাতাস যেমন শস্যকে বারবার ঝুঁকিয়ে দেয়, তেমনিভাবে মু’মিনকে বিপদাপদ নাড়া দেয়। এখানে বিপদ মানে শুধু বড় বিপর্যয় নয়; জীবনের নানা কষ্ট, অসুস্থতা, দুশ্চিন্তা বা অস্বস্তিও এর মধ্যে আসতে পারে। হাদিসটি আমাদের বোঝায়, মু’মিনের জীবন পরীক্ষা থেকে খালি নয়। তবে সে পরীক্ষার মাঝেও আল্লাহর ওপর ভরসা রেখে টিকে থাকে। মুনাফিকের দৃষ্টান্ত পিপুল গাছের মতো—দেখতে শক্ত, বাতাসে সহজে নড়ে না; কিন্তু শেষ সময়ে শিকড়সহ উপড়ে যায়। তাই এই হাদিসের মূল কথা হলো, বিপদে ধৈর্য, ঈমানের নম্রতা এবং নিজের অবস্থার ব্যাপারে সতর্ক থাকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মু’মিনের জীবনে বিপদাপদ আসা অস্বাভাবিক নয়।
  • বিপদে ধৈর্য ধরে থাকা ঈমানী আচরণের অংশ।
  • বাহ্যিক স্থিরতা সব সময় ভালো পরিণতির নিশ্চয়তা নয়।
  • মুনাফিকের পতন হঠাৎ ও কঠিন হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন