৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৫৭-[৩৫] - জ্বর ও দুঃখে গুনাহ পরিশুদ্ধি

রোগী দেখা ও রোগের সওয়াব - দ্বিতীয় অনুচ্ছেদ

জ্বর ও দুঃখ-কষ্ট: গুনাহ থেকে পবিত্র হওয়ার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৫৭-[৩৫]

عَن عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ أُمَيَّةَ أَنَّهَا سَأَلَتْ عَائِشَة عَن قَوْلِ اللهِ تَبَارَكَ وَتَعَالى: ﴿إِن تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ الله﴾ [البقرة 2 : 284]. وَعَنْ قَوْلِه: ﴿مَنْ يَّعْمَلْ سُوْءًا يُجْزَ بِه﴾ [النساء 4 : 123]، فَقَالَتْ: مَا سَأَلَنِىْ عَنْهَا أَحَدٌ مُنْذُ سَأَلَتُ رَسُولَ اللّهِ ﷺ فَقَالَ: «هذِه مُعَاتَبَةُ اللهِ الْعَبْدَ فِيْمَا يُصِيْبُه مِنَ الْحُمّى وَالنَّكْبَةِ حَتَّى الْبِضَاعَةِ يَضَعُهَا فِي يَدِ قَمِيْصِه فَيَفْقِدُهَا فَيَفْزَعُ لَهَا حَتّى إِنَّ الْعَبْدَ لَيَخْرُجُ مِنْ ذُنُوْبِه كَمَا يَخْرُجُ التِبْرُ الْأَحْمَرُ مِنَ الْكِيْرِ». رَوَاهُ التِّرْمِذِيُّ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (‘উমাইয়্যাহ) একদিন ‘আয়িশা (রাঃ)-কে “তোমাদের অন্তরে যা আছে তোমরা যদি তা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ সে সম্পর্কে তোমাদের হিসাব নিবেন”-(সূরা আল বাকারাহ ২:২৮৪) এবং “যে অন্যায় কাজ করবে সে তার শাস্তি ভোগ করবে”-(সূরা আন নিসা ৪:১২৩)- এ দুইটি আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। উত্তরে ‘আয়িশা (রাঃ) বলেন, আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করে জেনে নেবার পর এ পর্যন্ত কেউ আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেনি।রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এ দুইটি আয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে, তা হল দুনিয়ায় বান্দার যে জ্বর ও দুঃখ-কষ্ট ইত্যাদি হয়, তা দিয়ে আল্লাহ যে শাস্তি দেন তাই, এমনকি বান্দা জামার পকেটে কে সম্পদ রাখে, তারপর হারিয়ে ফেলে তার জন্য অস্থির হয়ে যায়-এটাও এ শাস্তির মধ্যে গণ্য। অবশেষে বান্দা তার গুনাহগুলো হতে পবিত্র হয়ে বের হয়। যেভাবে সোনাকে হাপরের আগুনে পরিষ্কার করে বের করা হয়। [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ২৯৯১, আহমাদ ২৫৮৩৫, শু‘আবুল ঈমান ৯৩৫২, য‘ঈফ আল জামি‘ ৬০৮৬। কারণ এর সানাদে ‘আলী বিন যায়দ বিন যায়দান রয়েছে যিনি একজন দুর্বল রাবী এবং ‘উমাইয়্যাহ্ যে তার পিতার স্ত্রী একজন মাজহূল রাবী।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৫৭-[৩৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘আয়িশা (রাঃ)-কে দুটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শোনা ব্যাখ্যা জানান। হাদিসে বলা হয়েছে, দুনিয়ায় বান্দার জ্বর, দুঃখ-কষ্ট, এমনকি জামার পকেটে রাখা সম্পদ হারিয়ে অস্থির হওয়ার মতো ঘটনাও আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শাস্তি বা সতর্কতার মধ্যে পড়ে। এর ফলে বান্দা গুনাহ থেকে পবিত্র হয়ে বের হয়, যেমন সোনা হাপরের আগুনে পরিষ্কার হয়ে বের হয়। এখানে মূল শিক্ষা হলো ছোট-বড় কষ্টকে শুধু ক্ষতি হিসেবে না দেখে নিজের আমল ও গুনাহ নিয়ে ভাবা। হাদিসটি কষ্টকে তুচ্ছ করে না; বরং দেখায়, আল্লাহ চাইলে সাধারণ দুশ্চিন্তাও বান্দার পরিশুদ্ধির কারণ করতে পারেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জ্বর ও দুঃখ-কষ্ট গুনাহ থেকে পবিত্র হওয়ার কারণ হতে পারে।
  • ছোট দুশ্চিন্তাও বান্দাকে সতর্ক করে।
  • কষ্টের সময় নিজের আমল নিয়ে ভাবা দরকার।
  • আল্লাহর দয়া বান্দাকে কঠিন অবস্থার মধ্যেও পরিশুদ্ধ করতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন