৫/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬১৯-[৪] - মাইয়্যিতের চোখ বন্ধ ও দোয়া

মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয় - প্রথম অনুচ্ছেদ

মাইয়্যিতের চোখ বন্ধ করা ও কল্যাণের দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬১৯-[৪]

وَعَن أُمِّ سَلَمَةَ قَالَتْ: دَخَلَ رَسُولُ اللّهِ ﷺ عَلى أَبِىْ سَلَمَةَ قَدْ شَقَّ بَصَرَه فَأَغْمَضَه ثُمَّ قَالَ: «إِنَّ الرُّوْحَ إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ» فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِه فَقَالَ: «لَا تَدْعُوْا عَلَى انْفُسِكُمْ إِلَّا بِخَيْرٍ فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُوْنَ عَلى مَاتَقُوْلُوْنَ» ثُمَّ قَالَ: «اللّهُمَّ اغْفِرْ لِأَبِىْ سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَه فِي الْمَهْدِيِّيْنَ وَاخْلُفْهُ فِىْ عَقِبِه فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَه يَا رَبَّ الْعَالَمِينَ وَأَفْسِحْ لَه فِي قَبْرِه وَنَوِّرْ لَه فِيْهِ».رَوَاهُ مُسْلِمٌ

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (আমার প্রথম স্বামী) আবূ সালামার কাছে আসলেন যখন তাঁর চোখ স্থির হয়ে গিয়েছিল। তিনি রাসূলুল্লাহ (ﷺ) চোখগুলো বন্ধ করে দিলেন। তারপর বললেন, যখন রুহ কবয করা হয় তখন তার দৃষ্টিশক্তিও চলে যায়। আবূ সালামার পরিবার (এ কথা শুনে বুঝল, আবূ সালামাহ ইন্তিকাল করেছেন) কাঁদতে ও চিল্লাতে লাগল। তখন রাসূল (ﷺ) বললেনঃ তোমরা মাইয়্যিতের জন্য কল্যাণের দোয়া করো। কারণ তোমরা ভাল মন্দ যে দোয়াই করো (তা ’শুনে) মালাকগণ (ফেরেশতারা) ‘আমীন’ বলে।তারপর তিনি এ দোয়া পাঠ করলেন, “ আল্ল-হুম্মাগফির লিয়াবী সালামাহ, ওয়ারফা’ দারাজতাহূ ফিল মাহ্দীয়্যিন, ওয়াখ্লুফ্হু ফী ‘আক্বিবিহী ফিল গ-বিরীন, ওয়াগ্ফির লানা-ওয়ালাহূ ইয়া-রব্বাল আ’-লামীন, ওয়া আফসিহ লাহূ ফী ক্বব্‌রিহী, ওয়ানাওয়ির লাহূ ফিহী” (অর্থাৎ হে আল্লাহ! আবূ সালামাকে মাফ করে দাও। হিদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দাও। তার ছেড়ে যাওয়া লোকদের জন্য তুমি সহায় হয়ে যাও। হে আল্লাহ! তুমি আমাদেরকে ও তাকে মাফ করে দাও। তার ক্ববরকে প্রশস্ত করে দাও। তার জন্য ক্ববরকে নূরের আলোতে আলোকিত করে দাও।)। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৯২০, ইবনু মাজাহ্ ১৪৫৪, আহমাদ ২৬৫৪৩, ইবনু হিব্বান ৭০৪১, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১৪৩, সহীহ আল জামি‘ আস্ সগীর ১৬৩৪।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬১৯-[৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আবূ সালামাহর কাছে এলেন। তাঁর চোখ স্থির হয়ে ছিল। নবী صلى الله عليه وسلم চোখ বন্ধ করে দিলেন এবং বললেন, রুহ কবয করা হলে দৃষ্টি তার অনুসরণ করে। এরপর পরিবারের লোকজন কাঁদতে শুরু করলে তিনি বলেন, নিজেদের জন্য ভালো ছাড়া কিছু বলো না, কারণ ফেরেশতারা তোমাদের কথায় আমীন বলেন। তারপর তিনি আবূ সালামাহর জন্য ক্ষমা, মর্যাদা বৃদ্ধি, পরিবারে সহায়তা, কবর প্রশস্ত করা এবং নূর দানের দোয়া করেন। এই হাদিস মাইয়্যিতের আদব, ভালো দোয়া, জিহ্বা সংযম এবং মৃত্যুর সময় পরিবারের আচরণ সম্পর্কে পরিষ্কার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রুহ কবয হলে দৃষ্টি তার অনুসরণ করে—এ কথা হাদিসে এসেছে।
  • মাইয়্যিতের চোখ বন্ধ করা নবীজির আমলের মধ্যে এসেছে।
  • মৃত ব্যক্তির জন্য কল্যাণের দোয়া করা উচিত।
  • শোকের সময় নিজের বা অন্যের বিরুদ্ধে খারাপ কথা বলা থেকে বাঁচা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন