৫/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৬৫-[২০] - উহুদের শহীদদের দাফনের শিক্ষা
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
উহুদের শহীদদের দাফন ও কুরআনের মর্যাদা
মিশকাতুল মাসাবীহ : ১৬৬৫-[২০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৬৫-[২০]
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللّهِ ﷺ كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ فِي قَتْلى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ: «أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْانِ؟» فَإِذَا أُشِيرَ لَه إِلَى أَحَدِهِمَا قَدَّمَه فِي اللَّحْدِ وَقَالَ: «أَنَا شَهِيْدٌ عَلى هَؤُلَاءِ يَوْمَ الْقِيَامَةِ». وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسَّلُوْا. رَوَاهُ البُخَارِيُّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) উহুদের শহীদদের দুই দুইজনকে এক কাপড়ে জমা করেন। তারপর বলেন, কোরআন মজীদ এদের কারো বেশী মুখস্থ ছিল? এরপর দুইজনের যার বেশী কোরআন মুখস্থ আছে বলে ইশারা করা হয়েছে, তাকে আগে কবরে রাখেন এবং বলেন, কিয়ামতের দিন আমি এদের জন্য সাক্ষ্য দিব। তারপর তিনি (ﷺ) রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করার নির্দেশ দেন। তাদের জানাযার সালাতও আদায় করেননি গোসলও দেয়া হয়নি। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ১৩৪৩, ইবনু মাজাহ্ ১৫১৪, ইবনু আবী শায়বাহ্ ৩৬৭৫৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৯২৫।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৬৫-[২০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে উহুদের শহীদদের দাফনের একটি বিশেষ ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুইজন শহীদকে এক কাপড়ে একত্র করতেন এবং জিজ্ঞেস করতেন, তাদের মধ্যে কার কুরআন বেশি মুখস্থ ছিল। যাকে বেশি কুরআন জানা বলা হতো, তাকে কবরের মধ্যে আগে রাখা হতো। তিনি আরও বললেন, কিয়ামতের দিন তিনি তাদের জন্য সাক্ষ্য দেবেন। এরপর তিনি তাদের রক্তাক্ত অবস্থায় দাফনের নির্দেশ দেন। তাদের জানাযার সালাত আদায় করা হয়নি এবং গোসলও দেওয়া হয়নি। হাদিসটি শহীদদের মর্যাদা এবং কুরআন ধারণকারীর সম্মান বোঝায়। একই সঙ্গে এটি উহুদের শহীদদের ক্ষেত্রে বিশেষ দাফন-পদ্ধতির কথা জানায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন জানা ও ধারণ করা মানুষের মর্যাদা বাড়ায়।
- উহুদের শহীদদের জন্য নবী صلى الله عليه وسلم কিয়ামতের দিন সাক্ষ্যের কথা বলেছেন।
- শহীদদের দাফনের ক্ষেত্রে হাদিসে বিশেষ পদ্ধতির কথা এসেছে।
- মৃত ব্যক্তির মর্যাদা নির্ধারণে দ্বীনের জ্ঞান ও আমল গুরুত্ব পায়।
