৫/৮. অধ্যায়ঃ
কবর জিয়ারত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৬৫-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৬৫-[৪]
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ النَّبِيُّ ﷺ بِقُبُورٍ بِالْمَدِينَةِ فَأَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِه فَقَالَ: «السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيْثٌ حَسَنٌ غَرِيْبٌ
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) (একবার) মাদীনার ক্ববরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ক্ববরস্থানের দিকে মুখ ফিরালেন এবং বললেন, “আসসালা-মু ‘আলায়কুম ইয়া-আহলাল কুবূরি, ইয়াগ্ফিরুল্ল-হু লানা-ওয়ালাকুম, আন্তুম সালাফুনা- ওয়ানাহ্নু বিল আসার” (অর্থাৎ হে ক্ববরবাসী! তোমাদের ওপর সালাম পেশ করছি। আল্লাহ তা‘আলা আমাদের ও তোমাদেরকে মাফ করুন। তোমরা আমাদের পূর্ববর্তী আর আমরা তোমাদের পশ্চাৎগামী)। (তিরমিযী; তিনি বলেছেন, এ হাদীসটি হাসান গরীব) [১]
[১] য‘ঈফ : আত্ তিরমিযী ১০৫৩, রিয়াযুস সলিহীন ৫৮৯, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৩৩৭২। কারণ এর সানাদে ক্ববূস ইবনু আবী যব্ইয়ান একজন দুর্বল রাবী।
