৬/৩. অধ্যায়ঃ
যাকাত যাদের জন্য হালাল নয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮২৯-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮২৯-[৯]
عَنْ أَبِىْ رَافِعٍ أَنَّ رَسُولَ اللّهِ ﷺ بَعَثَ رَجُلًا مِنْ بَنِىْ مَخْزُومٍ عَلَى الصَّدَقَةِ فَقَالَ لِأَبِىْ رَافِعٍ: اصْحَبْنِىْ كَيْمَا تُصِيْبُ مِنْهَا. فَقَالَ: لَا حَتّى أَتى رَسُولَ اللّهِ ﷺ فَأَسْأَلَه. فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ ﷺ فَسَأَلَه فَقَالَ: «إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لَنَا وَإِنَّ مَوَالِيَ الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
আবূ রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বানী মাখযুম-এর এক ব্যক্তিকে যাকাত আদায়কারী করে পাঠালেন। যাবার সময় সে ব্যক্তি আবূ রাফি’কে বলল, আপনিও আমার সাথে চলুন। এতে কিছু অংশ আপনিও পেয়ে যাবেন। আবূ রাফি’ বললেন, না, রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস না করে আমি যেতে পারি না। তাই তিনি তাঁর কাছে গেলেন। তাঁকে তার সাথে যাবার অনুমতি চাইলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সদাক্বাহ্ আমাদের (বানী হাশিমের) জন্য হালাল নয়। আর কোন গোত্রের দাস তাদের মধ্যেই গণ্য (তুমি তো আমাদেরই দাস)। (তিরমিযী,আবূ দাঊদ,নাসায়ী) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ৬৫৭, নাসায়ী ২৬১২, ইবনু আবী শায়বাহ্ ১০৭০৭, ইবনু আবী শায়বাহ্ ১৪৬৮, সুনানুল কুবরা লিল কুবরা ১৩২৪২, ইরওয়া ৮৮০, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ১৬১৩।
