৬/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৩৫-[১৫] - যাকাতের আট ভাগের শিক্ষা

যাকাত যাদের জন্য হালাল নয় - দ্বিতীয় অনুচ্ছেদ

যাকাতের আট ভাগ: কারা যাকাত পাবে

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৩৫-[১৫]

وَعَنْ زِيَادِ بْنِ الْحَارِثِ الصُّدَائِيِّ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ ﷺ فَبَايَعْتُه فَذَكَرَ حَدِيْثًا طَوِيلًا فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: أَعْطِنِىْ مِنَ الصَّدَقَةِ. فَقَالَ لَه رَسُولُ اللّهِ ﷺ: «إِنَّ اللّهَ لَمْ يَرْضَ بِحُكْمِ نَبِيٍّ وَلَا غَيْرِه فِىْ الصَّدَقَاتِ حَتّى حَكَمَ فِيهَا هُوَ فَجَزَّأَهَا ثَمَانِيَةَ أَجْزَاءٍ فَإِنْ كُنْتَ مِنْ تِلْكَ الْأَجْزَاء أَعطيتك». رَوَاهُ أَبُو دَاوُد

যিয়াদ ইবনু হারিস আস সুদায়ী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি একবার নবী (ﷺ)-এর কাছে গেলাম। তাঁর হাতে আমি বায়’আত গ্রহণ করলাম। এরপর যিয়াদ একটি বড় হাদীস বর্ণনা করতে গিয়ে বললেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে বলতে লাগলেন, আমাকে যাকাতের মাল থেকে কিছু দান করুন। তিনি বললেন, আল্লাহ যাকাত (বণ্টন করার ব্যাপারে কাকে দেয়া যাবে) তা নবীকে বা অন্য কাউকে কোন হুকুম দিতে রাজি হননি, বরং তিনি নিজে তা আটভাগে ভাগ করেছেন। তুমি যদি এ (আট) ভাগের কোন ভাগে পড়ো আমি তোমাকেও যাকাত দিব।(আবূ দাঊদ) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৬৩০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩১২৬, ইরওয়া ৮৫৯, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১৩২০। শায়খ আলবানী (রহঃ) বলেছেন, এর সানাদে রাবী ‘আবদুর রহমান ইবনু যিয়াদ আল আফরিক্বী স্মৃতিশক্তিগত ত্রুটির ফলে একজন দুর্বল রাবী যেমনটি ইমাম যাহাবী, ইবনু মা‘ঈন নাসায়ী এবং ইবনু হাজার (রহঃ) বলেছেন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৩৫-[১৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে যাকাতের মাল থেকে কিছু চান। তখন নবী صلى الله عليه وسلم বলেন, যাকাত বণ্টনের ব্যাপারে আল্লাহ নবী বা অন্য কারও সিদ্ধান্তে ছেড়ে দেননি; বরং তিনি নিজে তা আট ভাগে ভাগ করেছেন। এরপর বলেন, তুমি যদি সেই ভাগগুলোর কোনো ভাগে পড়ো, তাহলে তোমাকে যাকাত দেওয়া হবে। এখানে ‘যাকাতের আট ভাগ’ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। হাদিসটি শেখায়, যাকাত বণ্টন ব্যক্তিগত পছন্দ, আবেগ বা চাপের ওপর নির্ভর করে না। এটি নির্ধারিত নিয়মের বিষয়। তাই যাকাত চাইতে হলে বা দিতে হলে আগে দেখতে হবে, ব্যক্তি সত্যিই নির্ধারিত হকদারদের মধ্যে পড়ে কি না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাত বণ্টনের নিয়ম আল্লাহ নির্ধারণ করেছেন।
  • যাকাত দেওয়া ব্যক্তিগত পছন্দের বিষয় নয়।
  • যে নির্ধারিত ভাগে পড়ে, সে যাকাত পেতে পারে।
  • যাকাত চাইলে নিজের অবস্থাও যাচাই করতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন