৬/৪. অধ্যায়ঃ
যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮৪৭-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৪৭-[১১]
وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: من سَأَلَ النَّاسَ وَلَه مَا يُغْنِيهِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَمَسْأَلَتُه فِي وَجْهِه خُمُوْشٌ أَوْ خُدُوْشٌ أَوْ كُدُوْحٌ» . قِيلَ يَا رَسُولَ اللّهِ وَمَا يُغْنِيهِ؟ قَالَ: «خَمْسُونَ دِرْهَمًا أَوْ قِيمَتُهَا مِنَ الذَّهَبِ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُ
আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি স্বাবলম্বী হওয়া সত্ত্বেও মানুষের নিকট হাত পাতে , তাকে ক্বিয়ামাতের দিন এ অবস্থায় উঠানো হবে যে, এ অভ্যাস তার মুখের উপর ‘খুমূশ’ ‘খুদূশ’ অথবা ‘কুদূহ’ রূপে প্রকাশ পাবে। নিবেদন করা হলো , হে আল্লাহর রাসূল ! কি পরিমান সম্পদ তাকে অমুখাপেক্ষী করবে? তিনি বললেন, পঞ্চাশ দিরহাম অথবা এ মূল্যের সোনা। (আবূ দাঊদ, তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ, দারিমী) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৬২৬, আত্ তিরমিযী ৬৫০, নাসায়ী ২৫৯২, ইবনু মাজাহ্ ১৮৪০, দারিমী ১৬৮০, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৪৯৯, সহীহ আল জামি‘ আস্ সগীর ৬২৭৯।
