৬/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৪৮-[১২] - অকারণে চাওয়া আগুন বাড়ানো

যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - দ্বিতীয় অনুচ্ছেদ

অকারণে চাওয়া মানে আগুন বাড়ানো

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৪৮-[১২]

وَعَنْ سَهْلِ بْنِ الْحَنْظَلِيَّةِ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ سَأَلَ وَعِنْدَه مَا يُغْنِيهِ فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنَ النَّارِ» . قَالَ النُّفَيْلِيُّ. وَهُوَ أَحَدُ رُوَاتِه فِي مَوْضِعٍ اخَرَ: وَمَا الْغنى الَّذِىْ لَا يَنْبَغِىْ مَعَهُ الْمَسْأَلَةُ؟ قَالَ: «قَدْرُ مَا يُغَدِّيهِ وَيُعَشِّيهِ» . وَقَالَ فِىْ مَوْضِعٍ اخَرَ: «أَنْ يَكُونَ لَه شِبَعُ يَوْمٍ أَوْ لَيْلَةٍ وَيَوْمٍ». رَوَاهُ أَبُو دَاوُدَ

সাহল ইবনু হানযালিয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ অমুখাপেক্ষী থাকার মত সম্পদের মালিক হয়েও যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে, সে মূলত বেশি আগুন চায়। এ হাদিসের এক বর্ণনাকারী নুফায়লী অন্য এক স্থানে বর্ণনা করেছেন যে, রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছিল কি পরিমাণ সম্পদ থাকলে অন্য কারো কাছে কিছু চাওয়া সমীচীন হবে না। তখন তিনি (ﷺ) বলেন, সকাল সন্ধ্যার পরিমাণ খাদ্য মজুদ থাকলে। নুফায়লী অন্য এক স্থানে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বরাতে এভাবে বর্ণনা করেছেন যে, তার কাছে একদিন অথবা একদিন এক রাতের পরিমাণ খাদ্য মজুদ থাকলে। (আবূ দাঊদ) [১]

[১] সহীহ : আবূ দাঊদ ১৬২৯, ইবনু খুযায়মাহ্ ২৩৯১, সহীহ আত্ তারগীব ৮০৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৪৮-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যার কাছে অমুখাপেক্ষী থাকার মতো সম্পদ আছে, তারপরও সে মানুষের কাছে হাত পাতে, সে যেন নিজের জন্য আগুন বাড়ায়। বর্ণনায় আরও এসেছে, কতটুকু থাকলে চাওয়া উচিত নয়—এ বিষয়ে সকাল-সন্ধ্যার খাবারের পরিমাণ, অথবা একদিন বা একদিন-এক রাতের খাবারের মতো কথাও এসেছে। এখানে বর্ণনাকারীর সন্দেহও উল্লেখ করা হয়েছে, তাই বিষয়টি সাবধানে বোঝা দরকার। হাদিসের মূল কথা হলো, প্রয়োজন মিটে গেলে মানুষের কাছে চাওয়ার পথ বন্ধ করা উচিত। ভিক্ষা বা হাত পাতা কোনো অভ্যাস নয়; বরং কঠিন প্রয়োজনের বিষয়। সামান্য কষ্ট সহ্য করে আত্মসম্মান ধরে রাখা এবং আল্লাহর ওপর ভরসা রাখা—এই শিক্ষা এখানে খুব স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজন পূরণের মতো সম্পদ থাকলে মানুষের কাছে চাওয়া উচিত নয়।
  • অকারণে হাত পাতা আখিরাতের জন্য কঠিন সতর্কতার বিষয়।
  • খাবারের প্রয়োজন মিটলে চাওয়া থেকে বিরত থাকা শেখানো হয়েছে।
  • নিজের বাস্তব প্রয়োজন যাচাই করে চলা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন