৬/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৫৪-[১৮] - না চেয়ে পাওয়া পারিশ্রমিক
যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - তৃতীয় অনুচ্ছেদ
না চেয়ে পাওয়া পারিশ্রমিক গ্রহণের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৮৫৪-[১৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৫৪-[১৮]
وَعَنِ ابْنِ السَّاعِدِيّ الْمَالِكِيىْ أَنَّه قَالَ: اِسْتَعْمَلَنِىْ عُمَرُ بْنِ الْخَطَّابِ رَضِي الله عَنْهُم عَلَى الصَّدَقَةِ فَلَمَّا فَرَغْتُ مِنْهَا وَأَدَّيْتُهَا إِلَيْهِ أَمَرَ لِىْ بِعُمَالَةٍ فَقُلْتُ إِنَّمَا عَمِلْتُ لِلّهِ وَأجْرِىْ عَلَى اللهِ فَقَالَ خُذْ مَا أُعْطِيتَ فَإِنِّي قَدْ عَمِلْتُ عَلى عَهْدِ رَسُولِ اللّهِ ﷺ فَعَمَّلَنِىْ فَقُلْتُ مِثْلَ قَوْلِكَ فَقَالَ لِىْ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا أُعْطِيتَ شَيْئا مِنْ غَيْرِ أَنْ تسْأَلَ فَكُلْ وَتَصَدَّقَ». رَوَاهُ مُسْلِمٌ وَأَبُو دَاوُدَ
ইবনুস্ সা‘ইদী (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) আমাকে যাকাত আদায়কারী নিযুক্ত করলেন। আমি যাকাত আদায়ের কাজ শেষ করলাম। যাকাতের মাল উমরের কাছে পৌঁছিয়ে দিলে তিনি আমাকে যাকাত আদায়ের বিনিময় গ্রহণ করতে বললেন। (এ কথা শুনে) আমি বললাম, এ কাজ শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমি করেছি। তাই এ কাজের বিনিময় আল্লাহর যিম্মায়।উমর (রাঃ) বললেন, তোমাকে যা দেয়া হচ্ছে গ্রহণ করো। কারণ আমিও রাসূল্লাহ্ (ﷺ)-এর সময় যাকাত আদায় করেছি। তিনি এর বিনিময় দিতে চাইলে আমিও এ কথাই বলেছিলাম, যা আজ তুমি বলছ। (তখন) রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলেছিলেন, যখন কোন জিনিস চাওয়া ছাড়া তোমাকে দেয়া হবে, তা গ্রহণ করে খাবে। (আর খাবার পর যা তোমার নিকট বেঁচে থাকবে) তা আল্লাহর পথে খরচ করবে। (মুসলিম, আবূ দাঊদ) [১]
[১] সহীহ : মুসলিম ১০৪৫, আবূ দাঊদ ১৬৪৭, নাসায়ী ২৬০৪, আহমাদ ৩৭১, ইবনু খুযায়মাহ্ ২৩৬৪, ইবনু হিব্বান ৩৪০৫, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ১৩১৬৯।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৫৪-[১৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনুস সা‘ঈদী মালিকী রাঃ-এর ঘটনা এসেছে। উমার রাঃ তাকে যাকাত আদায়ের কাজে নিযুক্ত করেন। কাজ শেষ হলে উমার রাঃ তাকে পারিশ্রমিক নিতে বলেন। তিনি বলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি, তাই আমার প্রতিদান আল্লাহর কাছে। তখন উমার রাঃ নিজের অভিজ্ঞতা বলেন—রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সময় তিনি একই কথা বলেছিলেন। কিন্তু নবী صلى الله عليه وسلم তাকে বলেছিলেন, কোনো জিনিস যদি চাওয়া ছাড়া দেওয়া হয়, তা গ্রহণ করে খাও এবং যা বেঁচে থাকে তা আল্লাহর পথে খরচ করো। এই হাদিসে কাজের বিনিময়ে দেওয়া বৈধ প্রাপ্য গ্রহণের আদব এসেছে। এতে লোভ নয়, বরং না চেয়ে পাওয়া প্রাপ্য গ্রহণ এবং অতিরিক্ত অংশ দান করার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চাওয়া ছাড়া দেওয়া বৈধ প্রাপ্য গ্রহণ করা যায়।
- কাজ আল্লাহর জন্য হলেও বৈধ পারিশ্রমিক নেওয়া নিষিদ্ধ বলা হয়নি।
- প্রয়োজন অনুযায়ী খাওয়া এবং বাকি অংশ দান করা ভালো।
- লোভ ছাড়া পাওয়া সম্পদ গ্রহণে ভারসাম্য রাখা দরকার।
