৭/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৯০-[৯] - খেজুর ও পানি দিয়ে ইফতার

সওম পর্বের বিক্ষিপ্ত মাসআলা - দ্বিতীয় অনুচ্ছেদ

খেজুর দিয়ে ইফতার: না পেলে পানি যথেষ্ট

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৯০-[৯]

وَعَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلٰى تَمْرٍ فَإِنَّه بَرَكَةٌ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلٰى مَاءٍ فَإِنَّه طَهُورٌ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِىُّ. وَلَمْ يَذْكُرْ: «فَإِنَّه بَرَكَةٌ» غَيْرُ التِّرْمِذِىِّ

সালমান ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে (শুরু) করে। কারণ খেজুর বারাকাতময়। যদি খেজুর না পায়, তাহলে যেন পানি দিয়ে ইফতার করে। কেননা পানি পবিত্র জিনিস। (আহমাদ, তিরমিযী, আবূ দাঊদ, ইবনু মাজাহ, দারিমী। فَإِنَّه بَرَكَةٌ [ফাইন্নাহূ বারাকাতুন] -এ অংশটুকু ইমাম তিরমিযী ছাড়া আর কেউ উল্লেখ করেননি।)[১]

[১] য‘ঈফ : তবে তাঁর কর্ম থেকে এ ব্যাপারে বিশুদ্ধ হাদীস রয়েছে। আবূ দাঊদ ২৩৫৫, তিরমিযী ৬৫৪, ইবনু মাজাহ ১৬৯৯, ইবনু আবী শায়বাহ্ ৯৭৯৭, আহমাদ ১৬২২৫, দারিমী ১৭৪৩, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬১৯৪, সুনানুস্ সুগরা লিল বায়হাক্বী ১৩৮৯, শু‘আবূল ঈমান ৩৬১৫, ইবনু হিব্বান ৩৫১৫, য‘ঈফাহ্ ৬৩৮৩, য‘ঈফ আত্ তারগীব ৬৫১, য‘ঈফ আল জামি‘ ৩৮৯। কারণ এর সানাদে আর্ রবাব আয্ যাবিয়্যাহ্ একজন মাজহূল রাবী যিনি হাফসাহ্ থেকে বর্ণনা করতে গিয়ে একাকী হয়েছেন আর ইবনু হিব্বান ছাড়া অন্য কেউ তাকে সিকাহ্ বলেননি। যেহেতু ইবনু হিব্বান মাজহূল রাবীদের সিকাহ্-এর অন্তর্ভুক্ত করেছেন। তাই তার সিকাহ্করণ সবক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৯০-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইফতার শুরু করার সুন্দর পদ্ধতি শেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ইফতার করলে সে যেন খেজুর দিয়ে শুরু করে। কারণ খেজুর বরকতময়। যদি খেজুর না পায়, তাহলে পানি দিয়ে ইফতার করবে; কারণ পানি পবিত্র। এখানে খেজুর দিয়ে ইফতার, পানি দিয়ে ইফতার এবং ইফতারের সহজ সুন্নাহ—এসব বিষয় পরিষ্কার হয়েছে। হাদিসের বর্ণনায় আরও একটি নোট এসেছে যে, “খেজুর বরকতময়” অংশটি ইমাম তিরমিযী উল্লেখ করেছেন। তাই ব্যাখ্যায় এই নোটটি মাথায় রাখা ভালো। হাদিসটি রোজাদারকে জটিল কিছু শেখায় না; বরং সহজ, পরিচ্ছন্ন ও বরকতময়ভাবে ইফতার শুরু করতে বলে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইফতার খেজুর দিয়ে শুরু করা উত্তম নির্দেশনা হিসেবে এসেছে।
  • খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা যায়।
  • ইফতারের পদ্ধতিতে সহজতা রাখা হয়েছে।
  • হাদিসের বর্ণনার অতিরিক্ত নোট বুঝে বলা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন