২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০১-[৪] - দ্বীনের জ্ঞানেই মানুষের মর্যাদা
ইলম (বিদ্যা) - প্রথম অনুচ্ছেদ
‘ইলমের মর্যাদা এবং ‘ইলম অর্জন করা ও শিক্ষা দেয়ার মর্যাদা বিষয়ে যা কিছু ‘ইলমের সাথে সংশ্লিষ্ট তার বিবরণ, ভাষাগতভাবে ‘ইলম কি? এবং ‘ইলমের ফরয ও নফলের বিবরণ। এছাড়া ‘ইলমের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, এখানে ‘ইলমের সারবস্ত্ত ও বাস্তবতার বিবরণ আনা হয়নি, কেননা সারবস্ত্ত কিতাবের বিষয় নয়। কিতাবুল ‘ইলম সকল কিতাবের কেন্দ্রবিন্দু। তাই এটিকেই অন্য সব কিতাবের পূর্বভাগে স্থান দেয়া হয়েছে।আবার এটিকে কিতাবুল ঈমান ও এতদসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন- তাক্বদীর, কবরের শাস্তি, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল (ﷺ)-কে আঁকড়ে ধরা কিংবা কুফর এবং ঈমানে বিঘ্ন সৃষ্টিকারী অন্যান্য বিষয়ের পূর্বে স্থান দেয়া হয়নি। কারণ শারী‘আতের দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তির জন্য সর্বপ্রথম ওয়াজিব এবং সর্বাধিক সম্মানিত বিষয় হচ্ছে ঈমান। এক্ষেত্রে ‘ইলম অন্বেষণকারীর জন্য উচিত হবে ইবনু জামা‘আরتذكرة السامع والمتعلمমৃঃ ৭৩৩ হিজরী, ইবনু ‘আবদুল বার-এরجامع بيان العلمমৃঃ ৪৬২ হিজরী এবং এ বিষয়ের আরো অন্যান্য কিতাব অধ্যয়ন করা।
দ্বীনের জ্ঞান মানুষকে সত্যিকারের উত্তম করে
মিশকাতুল মাসাবীহ : ২০১-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০১-[৪]
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الْفِضَّةِ وَالذَّهَبِ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا. رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সোনা-রূপার খনির ন্যায় মানবজাতিও খনিবিশেষ। যারা জাহিলিয়্যাতের (অন্ধকারের) যুগে উত্তম ছিল, দ্বীনের জ্ঞান লাভ করার কারণে তারা ইসলামের যুগেও উত্তম। [১]
[১] সহীহ : বুখারী ৩৩৮৩, মুসলিম ২৬৩৮; হাদীসের শব্দ মুসলিমের।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০১-[৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মানুষকে সোনা-রূপার খনির সঙ্গে তুলনা করেছেন। খনিতে যেমন মূল্যবান ধাতু থাকে, মানুষের মধ্যেও তেমনি আলাদা গুণ, চরিত্র ও যোগ্যতা থাকে। জাহিলিয়্যাতের যুগে যারা উত্তম স্বভাবের ছিল, তারা ইসলামে এসে দ্বীনের জ্ঞান লাভ করলে আরও উত্তম হয়ে ওঠে। এখানে মূল শিক্ষা হলো, মানুষের স্বভাবগত ভালো গুণ তখনই সঠিক পথে কাজে লাগে, যখন তার সঙ্গে ইসলামী জ্ঞান ও বুঝ যুক্ত হয়। তাই শুধু জন্ম, বংশ বা আগের পরিচয় নয়; দ্বীনের বুঝ, ফিকহ ও সঠিক শিক্ষা মানুষকে মর্যাদাবান করে। এই হাদিস জ্ঞান অর্জনের গুরুত্ব, ভালো চরিত্র এবং ইসলামের আলোতে নিজেকে গড়ার কথা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের মধ্যে আলাদা আলাদা গুণ থাকে; সঠিক জ্ঞান সেই গুণকে সুন্দর পথে চালায়।
- দ্বীনের জ্ঞান লাভ করলে মানুষের ভালো স্বভাব আরও উপকারী হয়।
- ইসলামে আসল মর্যাদা বুঝ, চরিত্র ও আমলের সঙ্গে জড়িত।
- ভালো মানুষ হতে হলে ইসলামী জ্ঞান শেখা জরুরি।
