২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২১১-[১৪] - অন্যায় হত্যার ভয়াবহ দায়

ইলম (বিদ্যা) - প্রথম অনুচ্ছেদ

‘ইলমের মর্যাদা এবং ‘ইলম অর্জন করা ও শিক্ষা দেয়ার মর্যাদা বিষয়ে যা কিছু ‘ইলমের সাথে সংশ্লিষ্ট তার বিবরণ, ভাষাগতভাবে ‘ইলম কি? এবং ‘ইলমের ফরয ও নফলের বিবরণ। এছাড়া ‘ইলমের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, এখানে ‘ইলমের সারবস্ত্ত ও বাস্তবতার বিবরণ আনা হয়নি, কেননা সারবস্ত্ত কিতাবের বিষয় নয়। কিতাবুল ‘ইলম সকল কিতাবের কেন্দ্রবিন্দু। তাই এটিকেই অন্য সব কিতাবের পূর্বভাগে স্থান দেয়া হয়েছে।আবার এটিকে কিতাবুল ঈমান ও এতদসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন- তাক্বদীর, কবরের শাস্তি, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল (ﷺ)-কে আঁকড়ে ধরা কিংবা কুফর এবং ঈমানে বিঘ্ন সৃষ্টিকারী অন্যান্য বিষয়ের পূর্বে স্থান দেয়া হয়নি। কারণ শারী‘আতের দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তির জন্য সর্বপ্রথম ওয়াজিব এবং সর্বাধিক সম্মানিত বিষয় হচ্ছে ঈমান। এক্ষেত্রে ‘ইলম অন্বেষণকারীর জন্য উচিত হবে ইবনু জামা‘আরتذكرة السامع والمتعلمমৃঃ ৭৩৩ হিজরী, ইবনু ‘আবদুল বার-এরجامع بيان العلمমৃঃ ৪৬২ হিজরী এবং এ বিষয়ের আরো অন্যান্য কিতাব অধ্যয়ন করা।

অন্যায় হত্যার পথ চালুর ভয়াবহ দায়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১১-[১৪]

وَعَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ قَالَ رَسُوْلُ الله ﷺ لَا تُقْتَلُ نَفْسٌ ظُلْمًا اِلَّا كَانَ عَلىَ ابْنِ اۤدَمَ الاَوَّلِ كِفْلٌ مِنْ دَمِهَا لِاَنَّه اَوَّلُ مَنْ سَنَّ الْقَتْلَ. مُتَّفَقٌ عَلَيْهِ. وَسَنَذْكُرُ حَدِيْثَ مُعَاوِيَةَ: لَا يَزَالُ مِنْ أُمَّتِىْ فِىْ بَابِ ثَوَابِ هذِهِ الْأُمَّةِ إِنْ شَآءَ الله تَعَالى

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তিকেই অন্যায়ভাবে হত্যা করা হোক, তার খুনের (গুনাহর) একটি অংশ প্রথম হত্যাকারী ‘আদাম সন্তানের উপর বর্তাবে। কারণ সে-ই (‘আদামের সন্তান কাবীল) প্রথম হত্যার প্রচলন করেছিল। [১]

[১] সহীহ : বুখারী ৩৩৩৬, মুসলিম ১৬৭৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২১১-[১৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم অন্যায় হত্যার ভয়াবহতা বলেছেন। কোনো প্রাণ অন্যায়ভাবে হত্যা করা হলে, তার রক্তের গুনাহর একটি অংশ আদম সন্তানের প্রথম হত্যাকারীর ওপরও বর্তাবে। কারণ সে-ই প্রথম হত্যার পথ চালু করেছিল। হাদিসটি মন্দ রীতি শুরু করার বড় বিপদ বুঝিয়ে দেয়। একটি অন্যায় কাজ শুধু একটি ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; যদি তা অন্যদের জন্য পথ বা উদাহরণ হয়ে যায়, তবে তার দায় আরও বাড়ে। এখানে হত্যা সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে, তবে হাদিসের শিক্ষা হলো—মানুষকে এমন কাজ থেকে বাঁচতে হবে যা অন্যদের পাপের দরজা খুলে দেয়। প্রাণের সম্মান, অন্যায়ের ভয় এবং মন্দ কাজের প্রচলন থেকে দূরে থাকা এই হাদিসের মূল বার্তা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যায় হত্যা ইসলামে ভয়াবহ গুনাহ।
  • মন্দ কাজের পথ খুলে দিলে তার দায় দীর্ঘ হতে পারে।
  • মানুষের জীবন ও রক্তের সম্মান রক্ষা করা জরুরি।
  • পাপের উদাহরণ তৈরি করা থেকে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন