১০/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ০ - চার শ্রেষ্ঠ জিকির বাক্য

আল্লাহ তা‘আলার নামসমূহ - তৃতীয় অনুচ্ছেদ

চারটি শ্রেষ্ঠ জিকির বাক্যের ফজিলত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ০

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَفْضَلُ الْكَلَامِ أَرْبَعٌ: سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُوَفِىْ رِوَايَةٍ: أَحَبُّ الْكَلَامِ إِلَى اللّٰهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ». رَوَاهُ مُسْلِمٌ

সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সর্বোত্তম (মর্যাদাপূর্ণ) কালাম বা বাক্য হলো চারটি-(১) সুবহা-নাল্ল-হ [আল্লাহ পবিত্র],(২) ওয়াল হামদুলিল্লা-হ [আল্লাহর জন্য প্রশংসা],(৩) ওয়ালা- ইলা-হা ইল্লাল্ল-হ [আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই],(৪) ওয়াল্ল-হু আকবার [আল্লাহ সর্বাপেক্ষা মহান]। অন্য এক বর্ণনায় আছে, আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় বাক্য চারটি-(১) সুবহা-নাল্ল-হ,(২) আল হামদুলিল্লা-হ,(৩) লা- ইলা-হা ইল্লাল্ল-হু ও(৪) ওয়াল্ল-হু আকবার। এ চারটি কালিমার যে কোন একটি প্রথমে (আগ-পিছ করে) বললে তাতে তোমার কোন ক্ষতি হবে না। (মুসলিম)[১]

[১] সহীহ : মুসলিম ২১৩৭, ইবনু মাজাহ ৩৮১১, ইবনু আবী শায়বাহ্ ২৯৮৬৮, আবূ দাঊদ ৪৯৫৮, আহমাদ ২০১০৭, মু‘জামুল আওসাত ৭৭১৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৩১০, শু‘আবূল ঈমান ৫৯৪, ইবনু হিব্বান ৮৩৬, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১০, সহীহ আত্ তারগীব ১৫৪৬, সহীহ আল জামি‘ ৮৭৪।

মিশকাতুল মাসাবীহ হাদিস ০-এর সারসংক্ষেপ

এই হাদিসে চারটি মর্যাদাপূর্ণ জিকির বাক্য একসাথে এসেছে: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। অন্য বর্ণনায় এগুলোকে আল্লাহর কাছে প্রিয় বাক্য বলা হয়েছে। আরও বলা হয়েছে, এগুলোর যে কোনো একটি আগে বললে কোনো ক্ষতি নেই। এই চারটি বাক্যের ভেতরে ঈমানের বড় বড় অর্থ আছে। সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা প্রকাশ করে। আলহামদুলিল্লাহ তাঁর প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা। আল্লাহু আকবার আল্লাহর মহত্ত্বের স্বীকৃতি। তাই ছোট বাক্য হলেও এগুলো মুমিনের জিকির, ঈমান ও দৈনন্দিন আমলের বড় অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চারটি জিকির বাক্য আল্লাহর কাছে প্রিয় বলে বর্ণনায় এসেছে।
  • এই বাক্যগুলোতে পবিত্রতা, প্রশংসা, তাওহীদ ও মহত্ত্বের অর্থ আছে।
  • আগে-পিছে করে পড়লেও ক্ষতি নেই—এ কথা হাদিসে এসেছে।
  • নিয়মিত ছোট জিকিরও মুমিনের আমলকে সুন্দর করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন