১০/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩০০-[৬] - ফেরেশতাদের জন্য পছন্দনীয় কালাম
তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - প্রথম অনুচ্ছেদ
মহা পরাক্রমশালী, মহীয়ান আল্লাহর জিকির অধ্যায়ের ব্যাপক আলোচনার পর খাস আলোচনার অধ্যায়। উদ্দেশ্য ঐ সকল হাদীসগুলো বর্ণনা করা, যেগুলোতেاَللهُ أَكْبَر(আল্ল-হু আকবার),لَاۤ إِلٰهِ اِلَّا اللهُ(লা- ইলা-হা ইল্লাল্ল-হ),اَلْحَمْدُ لِلّٰهِ(আলহামদুলিল্লা-হ),سُبْحَانَ اللهِ(সুবহা-নাল্ল-হ) বলার মর্যাদা ও পুণ্য সম্পর্কে বর্ণিত হয়েছে।التسبيح(তাসবীহ)-এর অর্থ হল সেই সব ত্রুটি থেকে আল্লাহ তা‘আলাকে পবিত্র সাব্যস্ত করা যা তাঁর সত্তার সাথে মানায় না।সুতরাং সাধারণভাবে আল্লাহর জন্য অংশীদার, স্ত্রী, সন্তান, সমস্ত নিন্দনীয় বিষয়াবলী এবং নতুনত্ব সাব্যস্ত না হওয়া আবশ্যক হয়ে পড়েছে। কখনো তাসবীহকে ব্যবহার করে তার দ্বারা যিকিরের সকল শব্দকে উদ্দেশ্য করা হয় আবার কখনো নফল সালাতকে উদ্দেশ্য করা হয়।ইবনুল আসীর বলেন, তাসবীহের মূল অর্থ হল সকল প্রকার ঘাটতি, ত্রুটি বা কমতি থেকে কোন কিছুকে পবিত্র সাব্যস্ত করা। অতঃপর তাসবীহকে এমন স্থানসমূহে প্রয়োগ করা হয়েছে, যে স্থানগুলো পরিব্যাপ্ত এর দিক থেকে তাসবীহ এর কাছাকাছি।
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী: শ্রেষ্ঠ কালামের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ২৩০০-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩০০-[৬]
وَعَنْ أَبِىْ ذَرٍّ قَالَ: سُئِلَ رَسُوْلُ اللّٰهِ ﷺ أَيُّ الْكَلَامِ أَفْضَلُ؟ قَالَ: «مَا اصْطَفَى اللّٰهُ لِمَلَائِكَتِه: سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِه». رَوَاهُ مُسْلِمٌ
আবূ যার গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, কোন্ কালাম (বাক্য) সবচেয়ে শ্রেষ্ঠ? এ কথা শুনে তিনি (ﷺ) বললেন, যে কালাম আল্লাহ তা‘আলা তাঁর মালায়িকাহ’র (ফেরেশতাগণের) জন্য পছন্দ করেছেন তা হলো, ‘সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদিহী’।
[১] সহীহ : মুসলিম ২৭৩১, তিরমিযী ৩৫৯৩, সহীহ আত্ তারগীব ১৫৩৮। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩০০-[৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, কোন কালাম সবচেয়ে শ্রেষ্ঠ? তিনি বললেন, যে কালাম আল্লাহ তাঁর ফেরেশতাদের জন্য পছন্দ করেছেন: সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী। এই বাক্যের অর্থ হলো, আল্লাহ পবিত্র এবং তাঁরই প্রশংসা। এতে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা একসাথে রয়েছে। হাদিসটি আমাদের শেখায়, আল্লাহর কাছে প্রিয় কথাগুলো মুখে আনা মুমিনের জন্য বড় সৌভাগ্য। দৈনন্দিন কথার ভিড়ে এই ছোট জিকির মানুষকে আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে। তাই সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী পড়া সহজ, সুন্দর এবং অর্থপূর্ণ আমল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুবহানাল্লাহি ওয়াবিহামদিহীকে শ্রেষ্ঠ কালাম হিসেবে উল্লেখ করা হয়েছে।
- এই জিকিরে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা আছে।
- আল্লাহ ফেরেশতাদের জন্য যে বাক্য পছন্দ করেছেন, তা মুমিনের জন্যও মূল্যবান।
- দৈনন্দিন কথার মাঝে জিকির রাখা হৃদয়কে আল্লাহমুখী করে।
