১০/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩১২-[১৮] - সকাল-সন্ধ্যার ১০০ বার জিকির

তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - দ্বিতীয় অনুচ্ছেদ

সকাল-সন্ধ্যায় ১০০ বার তাসবীহ ও তাহলীল

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩১২-[১৮]

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: مَنْ سَبَّحَ اللّٰهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِىِّ كَانَ كَمَنْ حَجَّ مِائَةَ حَجَّةٍ وَمَنْ حَمِدَ اللّٰهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِىِّ كَانَ كَمَنْ حَمَلَ عَلٰى مِائَةِ فَرَسٍ فِىْ سَبِيلِ اللّٰهِ وَمَنْ هَلَّلَ اللّٰهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِىِّ كَانَ كَمَنْ أَعْتَقَ مِائَةَ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَمَنْ كَبَّرَ اللّٰهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِىِّ لَمْ يَأْتِ فِىْ ذٰلِكَ الْيَوْمِ أَحَدٌ بِأَكْثَرَ مِمَّا أَتٰى بِه إِلَّا مَنْ قَالَ مِثْلَ ذٰلِكَ أَوْ زَادَ عَلٰى مَا قَالَ. رَوَاهُ التِّرْمِذِىُّ. وَقَالَ: هٰذَا حَدِيْثٌ حَسَنٌ غَرِيبٌ

আমর ইবনু শু‘আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ

তাঁর দাদা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকালে ও বিকালে একশ’বার করে ‘সুবহা-নাল্ল-হ’ পড়বে, সে তাঁর মতো হবে (সাওয়াবের দিক দিয়ে) যে একশ’বার হজ করবে। যে ব্যক্তি সকালে ও বিকালে একশ’বার করে ‘আলহামদুলিল্লা-হ’ পড়বে, সে আল্লাহর পথে একশ’ ঘোড়ায় একশ’ মুজাহিদ রওনা করে দেয়া ব্যক্তির মতো হবে।যে সকালে ও বিকালে একশ’বার করে ‘লা- ইলা-হা ইল্লাল্ল-হ’ পড়বে, সে নবী ইসমা‘ঈল (আঃ)-এর বংশের একশ’ লোক মুক্ত করে দেয়া ব্যক্তির সমতুল্য হবে। আর যে ব্যক্তি সকালে ও বিকালে একশ’বার করে ‘আল্ল-হু আকবার’ পড়বে, সেদিন তার চেয়ে বেশি সাওয়াবের কাজ আর কেউ করতে পারবে না। অবশ্য যে ব্যক্তি ব্যতিক্রম, যে অনুরূপ ‘আমাল করেছে অথবা এর চেয়ে বেশি করেছে-(তিরমিযী; তিনি বলেন, হাদীসটি হাসান গরীব)[১]

[১] য‘ঈফ : তিরমিযী ৩৪৭০, য‘ঈফাহ্ ১৩১৫, য‘ঈফ আত্ তারগীব ৩৮৭, য‘ঈফ আল জামি‘ ৫৬১৯। কারণ যহ্হাক ইবনু হুমরাহ্ একজন দুর্বল রাবী।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩১২-[১৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে সকাল ও সন্ধ্যার চার ধরনের জিকিরের ফজিলত এসেছে। ‘সুবহানাল্লাহ’ একশবার, ‘আলহামদুলিল্লাহ’ একশবার, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একশবার এবং ‘আল্লাহু আকবার’ একশবার—প্রতিটির জন্য আলাদা আলাদা সাওয়াবের তুলনা বলা হয়েছে। তাসবীহকে একশ হজের মতো, হামদকে আল্লাহর পথে একশ ঘোড়ায় মুজাহিদ পাঠানোর মতো, তাহলীলকে ইসমাঈল আ.-এর বংশের একশ লোক মুক্ত করার মতো, আর তাকবীরকে দিনের বড় আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। শেষে বলা হয়েছে, যে অনুরূপ বা বেশি আমল করবে সে ব্যতিক্রম। হাদিসটি নিয়মিত সকাল-সন্ধ্যার জিকিরকে গুরুত্ব দেয় এবং মুমিনকে দিন শুরু ও শেষ করতে আল্লাহর স্মরণে অভ্যস্ত করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সকাল ও সন্ধ্যার জিকিরের জন্য নির্দিষ্ট সময়ের গুরুত্ব আছে।
  • তাসবীহ, হামদ, তাহলীল ও তাকবীর—সবই আল্লাহর স্মরণের অংশ।
  • নিয়মিত জিকির বান্দাকে নেক আমলে স্থির রাখে।
  • বেশি জিকিরের সুযোগ রাখা হয়েছে, তবে তা আন্তরিকতার সাথে হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন