১০/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৪২-[২০] - গুনাহে অন্তরে কালো দাগ

ক্ষমা ও তাওবা - দ্বিতীয় অনুচ্ছেদ

গুনাহে অন্তরের কালো দাগ ও তাওবাহর প্রভাব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৪২-[২০]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: إِنِ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِىْ قَلْبِه فَإِنْ تَابَ وَاسْتَغْفَرَ صُقِلَ قَلْبُه وَإِنْ زَادَ زَادَتْ حَتّٰى تَعْلُوَ قَلْبَه فَذَلِكُمُ الرَّانُ الَّذِىْ ذَكَرَ اللّٰهُ تَعَالٰى ﴿كَلَّا بَلْ رَانَ عَلٰى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُوْنَ﴾رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর সে ব্যক্তি তাওবা করল ও ক্ষমা চাইল, তার অন্তর পরিষ্কার হয়ে গেল (কালিমুক্ত হলো), আর যদি গুনাহ বেশি হয় তাহলে কালো দাগও বেশি হয়। অবশেষে তা তার অন্তরকে ঢেকে ফেলে।এটা সেই মরিচা যার ব্যাপারে কোরআন মাজীদে আল্লাহ তা‘আলা বলেছেন, ‘‘এটা কক্ষনো নয়, বরং তাদের অন্তরের উপর (গুনাহের) মরিচা লেগে গেছে, যা তারা প্রতিনিয়ত উপার্জন করেছে’’- (সূরা আল মুতাফফিফীন ৮৩ : ১৪)।(আহমদ, তিরমিযী, ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ)[১]

[১] হাসান : তিরমিযী ৩৩৩৪, ইবনু মাজাহ ৪২৪৪, আহমাদ ৭৯৫২, মুসতাদারাক লিল হাকিম ৩৯০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০৭৬৩, শু‘আবূল ঈমান ৬৮০৮, সহীহ আত্ তারগীব ৩১৪১।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৪২-[২০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে গুনাহের ভেতরের ক্ষতি খুব সহজ ছবির মতো তুলে ধরা হয়েছে। একজন মুমিন বান্দা যখন গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর সে যদি তাওবাহ করে এবং ক্ষমা চায়, তার অন্তর পরিষ্কার হয়ে যায়। কিন্তু গুনাহ বাড়তে থাকলে দাগও বাড়তে থাকে, এক সময় তা অন্তরকে ঢেকে ফেলে। হাদিসে এটিকে সেই মরিচা বলা হয়েছে, যার কথা কুরআনের আয়াতে এসেছে। তাই গুনাহ শুধু বাইরের কাজ নয়; এটি অন্তরের ওপর প্রভাব ফেলে। তাওবাহ, ইস্তিগফার এবং গুনাহ মাফ চাওয়া অন্তর পরিষ্কারের পথ। এই শিক্ষা মানুষকে নিজের আমল নিয়ে সতর্ক হতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুনাহ মানুষের অন্তরে খারাপ প্রভাব ফেলে।
  • তাওবাহ ও ইস্তিগফার অন্তর পরিষ্কার হওয়ার কারণ হয়।
  • গুনাহ বাড়তে থাকলে অন্তরের অবস্থা আরও খারাপ হতে পারে।
  • নিজের ভুল বুঝে দ্রুত ক্ষমা চাওয়া মুমিনের কাজ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন