১০/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৫০-[২৮] - হিদায়াত, রিযক ও ক্ষমা চাওয়া

ক্ষমা ও তাওবা - দ্বিতীয় অনুচ্ছেদ

আল্লাহর কাছে হিদায়াত, রিযক ও মাগফিরাত চাওয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৫০-[২৮]

وَعَنْ أَبِىْ ذَرٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ:يَقُولُ اللّٰهُ تَعَالٰى يَا عِبَادِىْ كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ فَاسْأَلُونِى الْهُدٰى أَهْدِكُمْ وَكُلُّكُمْ فُقَرَاءُ إِلَّا مَنْ أَغْنَيْتُ فَاسْأَلُونِىْ أُرْزَقْكُمْ وَكُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَافَيْتُ فَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّىْ ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِىْ غَفَرْتُ لَه وَلَا أُبَالِىْ وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَاٰخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمُ اجْتَمَعُوْا عَلٰى اَتْقٰى قَلْبِ عَبْدٍ مِنْ عِبَادِىْ مَا زَادَ فِىْ مُلْكِىْ جَنَاحَ بَعُوْضَةِوَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَاٰخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمُ اجْتَمَعُوْا عَلَى اشْقٰى قَلْبِ عَبْدٍ مِنْ عِبَادِىْ مَا نَقَصَ ذٰلِكَ مِنْ مُلْكِىْ جَنَاحَ بَعُوضَةٍ. وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَاٰخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمُ اجْتَمَعُوْا فِىْ صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلَ كُلُّ إِنْسَانٍ مِنْكُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُه فَأَعْطَيْتُ كُلَّ سَائِلٍ مِنْكُمْ مَا نَقَصَ ذٰلِكَ مِنْ مُلْكِىْ إِلَّا كَمَا لَوْ أَنَّ أَحَدَكُمْ مَرَّ بِالْبَحْرِ فَغَمَسَ فِيهِ إِبْرَةً ثُمَّ رَفَعَهَا ذٰلِكَ بِأَنِّىْ جَوَادٌ مَاجِدٌ أَفْعَلُ مَا أُرِيدُ عَطَائِىْ كَلَامٌ وَعَذَابِىْ كَلَامٌ إِنَّمَا أَمْرِىْ لِشَىْءٍ إِذَا أَرَدْتُ أَنْ أَقُولَ لَه ﴾كُنْ فَيَكُونُ﴿. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা বলেন, হে আমার বান্দাগণ! তোমাদের সকলেই পথহারা, কিন্তু তারা ছাড়া যাদেরকে আমি পথ দেখিয়েছি। সুতরাং তোমরা আমার কাছে পথের সন্ধান চাও, আমি তোমাদেরকে পথ দেখাব। তোমাদের সকলেই অভাবগ্রস্ত, তারা ছাড়া যাদেরকে আমি অভাবমুক্ত করেছি। অতএব তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে রিযক দান করব। তোমাদের সকলেই পাপী, তারা ছাড়া যাদেরকে আমি নিরাপদে রেখেছি। অতঃপর তোমাদের যে বিশ্বাস স্থাপন করে, আমি ক্ষমা করে দেয়ার শক্তি রাখি, সে যেন আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেবো, আর (এ ব্যাপারে) আমি কারো পরোয়া করি না।যদি তোমাদের প্রথম ও শেষ পর্যন্ত, তোমাদের জীবিত ও মৃত তোমাদের কাঁচা ও শুকনো (শিশু ও বৃদ্ধ) সকলেই আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তির অন্তরের মতো অন্তর হয়ে যায়, তথাপিও তা আমার সাম্রাজ্যের একটি মাছির পালক পরিমাণও বাড়াতে পারবে না। আর যদি তোমাদের প্রথম ও শেষ, জীবিত ও মৃত, কাঁচা ও শুকনো সকলেই আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি হতভাগ্য ব্যক্তির অন্তরের মতো এক অন্তর হয়ে যায়, তাও আমার সাম্রাজ্যের একটি মাছির পালক পরিমাণও কমাতে পারবে না।তোমাদের প্রথম ও শেষ, জীবিত ও মৃত, কাঁচা ও শুকনো সকলেই যদি এক প্রান্তসীমায় জমা হয়, এরপর তোমাদের প্রত্যেকে তার ইচ্ছানুযায়ী আমার কাছে চায় (প্রার্থনা করে)। আর আমি তোমাদের প্রত্যেক প্রার্থনাকারীকে (প্রত্যাশা অনুযায়ী) দান করি, তা আমার সাম্রাজ্যে কিছুমাত্র কমাতে পারবে না। যেমন তোমাদের কেউ সমুদ্রের কাছে গিয়ে যদি ওতে একটি সুঁই ডুবিয়ে ওঠায়। এটা এ কারণে যে, আমি বড় দাতা, প্রশস্ত দাতা; আমি যা ইচ্ছা তাই করি। আমার দান হলো, আমার কালাম মাত্র। আমার শাস্তি হলো, আমার হুকুম মাত্র। আর আমি কোন কিছু করতে চাইলে শুধু বলি, ‘হয়ে যাও’, তৎক্ষণাৎ তা হয়ে যায়। (আহমদ, তিরমিযী ও ইবনু মাজাহ)[১]

[১] সানাদ দুর্বল : তিরমিযী ২৪৯৫, ইবনু মাজাহ ৪২৫৭, য‘ঈফ আল জামি‘ ৬৪৩৭, য‘ঈফ আত্ তারগীব ১০০০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৫০-[২৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বান্দাদের জন্য বড় শিক্ষা এসেছে। আল্লাহ বলেন, সবাই পথহারা, যাদের তিনি পথ দেখিয়েছেন তারা ছাড়া; তাই তাঁর কাছে হিদায়াত চাইতে হবে। সবাই অভাবী, যাদের তিনি অভাবমুক্ত করেছেন তারা ছাড়া; তাই তাঁর কাছে রিযক চাইতে হবে। সবাই পাপী, যাদের তিনি নিরাপদ রেখেছেন তারা ছাড়া; তাই যে জানে আল্লাহ ক্ষমা করার শক্তি রাখেন, সে যেন তাঁর কাছে ক্ষমা চায়। এরপর বলা হয়েছে, মানুষের তাকওয়া বা পাপ আল্লাহর রাজত্ব বাড়ায় বা কমায় না। সবাই যদি চায় এবং আল্লাহ সবাইকে দেন, তবুও তাঁর রাজত্ব কমে না। এই হাদিস দোআ, ইস্তিগফার, রিযক ও হিদায়াতের বিষয়ে বান্দার প্রয়োজন এবং আল্লাহর দানের প্রশস্ততা বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হিদায়াত আল্লাহর কাছেই চাইতে হবে।
  • রিযক ও প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোআ করা উচিত।
  • গুনাহের পর ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করার শক্তি রাখেন।
  • আল্লাহর দান তাঁর রাজত্বে কোনো ঘাটতি আনে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন