১০/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৫১-[২৯] - তাকওয়া ও মাগফিরাতের সম্পর্ক
ক্ষমা ও তাওবা - দ্বিতীয় অনুচ্ছেদ
তাকওয়া ও আল্লাহর মাগফিরাতের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ২৩৫১-[২৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৫১-[২৯]
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ ﷺ أَنَّه قَرَأَ ﴿هُوَ أَهْلُ التَّقْوٰى وَأَهْلُ الْمَغْفِرَةِ﴾ قَالَ: قَالَ رَبُّكُمْ أَنَا أَهْلٌ أَنْ أُتَّقٰى فَمَنِ اتَّقَانِىْ فَأَنَا أَهْلٌ أَنْ أَغْفِرَ لَه. رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ والدَّارِمِىُّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণনা করেন যে, একদিন নবী (ﷺ) (আল্লাহ তা‘আলার) এ আয়াত পড়লেন, ‘‘হুওয়া আহলুত্ তাকওয়া- ওয়া আহলুল মাগফিরহ্’’ (অর্থাৎ- আল্লাহ হলেন ভয়ের অধিকারী ও মাগফিরাত করার মালিক)। তখন তিনি (ﷺ) বলেন, তোমাদের রব বলেন, আমি লোকের ভয় করার অধিকারী। তাই যে আমাকে ভয় করল, আমি তাকে মাফ করারও অধিকারী। (তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ৩২২৮, ইবনু মাজাহ ৪২৯৯, আহমাদ ১২৪৪২, দারিমী ২৭৬৬, য‘ঈফ আল জামি‘ ৪০৬১। কারণ এর সানাদে সুহায়ল ইবনু আবী হাযম একজন দুর্বল রাবী।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৫১-[২৯]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুদ্দাসসিরের আয়াত পড়েছেন: আল্লাহ হলেন ভয়ের অধিকারী এবং মাগফিরাত করার মালিক। এরপর তিনি বলেছেন, তোমাদের রব বলেন, আমি লোকের ভয় করার অধিকারী। তাই যে আমাকে ভয় করল, আমি তাকে মাফ করারও অধিকারী। এখানে তাকওয়া ও মাগফিরাত একসঙ্গে এসেছে। আল্লাহকে ভয় করা মানে তাঁর অবাধ্যতা থেকে বাঁচার চেষ্টা করা, গুনাহ হলে তাওবাহ করা এবং তাঁর কাছে ক্ষমা চাওয়া। হাদিসটি শুধু ভয় নয়, ক্ষমার আশাও শেখায়। মুমিন আল্লাহকে ভয় করে, আবার তাঁর রহমত ও মাগফিরাতের আশাও রাখে। তাই তাকওয়া, তাওবাহ ও ইস্তিগফার—এই তিনটি শিক্ষা এখানে সুন্দরভাবে জড়িত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহই প্রকৃত ভয়ের অধিকারী।
- যে আল্লাহকে ভয় করে, তার জন্য মাগফিরাতের আশা রয়েছে।
- তাকওয়া মানুষকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে।
- ভয় ও আশা—দুই অনুভূতিই মুমিনের জীবনে দরকার।
