১০/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭০-[৬] - মায়ের মমতার চেয়েও বেশি

আল্লাহ তা‘আলার রহমতের ব্যাপকতা - প্রথম অনুচ্ছেদ

অত্র অধ্যায়ের অধিকাংশ হাদীস অবাধ্যতা থেকে তওবা্ করা, আশা করার পরিণাম এবং ক্ষমা থেকে নিরাশ না হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদানকারী দয়াময় আল্লাহর রহমতে সম্পর্কে। এটি কারীর উক্তি। ‘উবায়দুল্লাহ মুবারকপূরী বলেন, কতিপয় কপিতে (আল্লাহর রহমতের প্রশস্ততা সম্পর্কে অধ্যায়) এভাবে এসেছে এবং তাতে উল্লেখিত হাদীসের সাথে এর সামঞ্জস্যতা অস্পষ্ট নয়।

মায়ের মমতার চেয়েও বেশি আল্লাহর দয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৭০-[৬]

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَدِمَ عَلَى النَّبِىِّ ﷺ سَبِىٌّ فَإِذَا امْرَأَةٌ مِنَ السَّبِىِّ قَدْ تَحَلَّبَ ثَدْيُهَا تسْعٰى إِذا وَجَدَتْ صَبِيًّا فِى السَّبِىِّ أَخَذَتْهُ فَأَلْصَقَتْهُ بِبَطْنِهَا وَأَرْضَعَتْهُ فَقَالَ لَنَا النَّبِىُّ ﷺ: أَتُرَوْنَ هٰذِه طَارِحَةً وَلَدَهَا فِى النَّارِ؟ فَقُلْنَا: لَا وَهِىَ تَقْدِرُ عَلٰى اَنْ لَا تَطْرَحَه فَقَالَ: «اَللّٰهُ أَرْحَمُ بِعِبَادِه مِنْ هٰذِه بِوَلَدِهَا. (مُتَّفَقٌ عَلَيْهِ)

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ)-এর কাছে কিছু যুদ্ধবন্দী এলো। তখন দেখা গেল, একটি মহিলার বুকের দুধ ঝরে পড়ছে, আর সে শিশু সন্তানের সন্ধানে দৌড়াদৌড়ি করছে। হঠাৎ বন্দীদের মধ্যে একটি শিশু দেখতে পেল। তাকে কোলে উঠিয়ে নিয়ে সে দুধ পান করাল। তখন নবী (ﷺ) আমাদেরকে বললেন, তোমাদের কি মনে হয় এ মহিলাটি স্বীয় সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? উত্তরে আমরা বললাম, না, হে আল্লাহর রাসূল! কক্ষনো না। যদি সে নিক্ষেপ না করার সামর্থ্য রাখে। তখন তিনি (ﷺ) বললেন, অবশ্যই এ মহিলার সন্তানের প্রতি মায়া-মমতার চেয়ে বান্দার ওপর আল্লাহ তা‘আলার মায়া-মমতা অনেক বেশি। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ৫৯৯৯, মুসলিম ২৭৫৪, মু‘জামুল আওসাত ৩০১১, শু‘আবূল ঈমান ৬৭২৯।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭০-[৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর রহমত বোঝাতে এক হৃদয়ছোঁয়া দৃশ্য এসেছে। কিছু যুদ্ধবন্দীর মধ্যে এক মা তার শিশুকে খুঁজছিলেন। তার বুকের দুধ ঝরছিল, আর শিশুকে পেয়ে তিনি তাকে কোলে নিয়ে দুধ পান করালেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো এই মা তার সন্তানকে আগুনে ফেলতে পারে? সাহাবীরা বললেন, না, যদি সে না ফেলার ক্ষমতা রাখে। তখন তিনি বললেন, এই মায়ের সন্তানের প্রতি মমতার চেয়েও আল্লাহ তাঁর বান্দাদের ওপর বেশি দয়ালু। এই হাদিস আল্লাহর দয়া ও রহমতের প্রতি আশা জাগায়। মানুষ যেন আল্লাহকে শুধু শাস্তিদাতা ভেবে দূরে না সরে, বরং তাঁর দিকে ফিরে আসে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মায়ের মমতা আল্লাহর রহমত বোঝার একটি সহজ উদাহরণ।
  • আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।
  • আল্লাহর দয়া স্মরণ করলে বান্দার আশা বাড়ে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন