১০/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭৭-[১৩] - পাখির মায়ের মমতা

আল্লাহ তা‘আলার রহমতের ব্যাপকতা - দ্বিতীয় অনুচ্ছেদ

পাখির মায়ের মমতা ও আল্লাহর রহমত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৭৭-[১৩]

وَعَنْ عَامِرٍ الرَّامِ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَه يَعْنِىْ عِنْدَ النَّبِىِّ ﷺ إِذْ أَقْبَلَ رَجُلٌ عَلَيْهِ كِسَاءٌ وَفِىْ يَدِه شَىْءٌ قَدِ الْتَفَّ عَلَيْهِ فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ مَرَرْتُ بَغِيضَةِ شَجَرٍ فَسَمِعْتُ فِيهَا أَصْوَاتَ فِرَاخِ طَائِرٍ فَأَخَذْتُهُنَّ فَوَضَعْتُهُنَّ فِىْ كِسَائِىْ فَجَاءَتْ أُمُّهُنَّ فَاسْتَدَارَتْ عَلٰى رَأْسِىْ فَكَشَفْتُ لَهَا عَنْهُنَّ فَوَقَعَتْ عَلَيْهِنَّ فَلَفَفْتُهُنَّ بِكِسَائِىْ فَهُنَّ أُولَاءِ مَعِىْ قَالَ: «ضَعْهُنَّ» فَوَضَعْتُهُنَّ وَأَبَتْ أُمُّهُنَّ إِلَّا لُزُومَهُنَّفَقَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَتَعْجَبُوْنَ لِرُحْمِ أُمِّ الْفِرَاخِ فِرَاخَهَا؟ فَوَ الَّذِىْ بَعَثَنِىْ بِالْحَقِّ:اَللّٰهُ أَرْحَمُ بِعِبَادِه مِنْ أُمِّ الْفِرَاخ بِفِرَاخِهَا ارْجِعْ بِهِنَّ حَتّٰى تَضَعَهُنَّ مِنْ حَيْثُ أَخَذْتَهُنَّ وَأُمُّهُنَّ مَعَهُنَّ». فَرَجَعَ بِهِنَّ. رَوَاهُ أَبُو دَاوُدَ

আমির্ আর্ রম (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আমরা নবী (ﷺ)-এর কাছে ছিলাম। তখন জনৈক ব্যক্তি আসলো, যার গায়ে একটি চাদর জাতীয় জিনিস জড়ানো ছিল, আর তার হাতে কোন কিছু ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল! আমি বনের পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন সময়ে পাখির বাচ্চার আওয়াজ শুনতে পেলাম। আমি বাচ্চাগুলোকে আমার চাদরে রাখলাম। হঠাৎ এদের মা এসে আমার মাথার ওপর ঘুরতে লাগল। অবস্থাদৃষ্টে আমি তার জন্য বাচ্চাগুলোকে উন্মুক্ত করলাম, এমন সময় মা পাখিটি ওদের মধ্যে এসে মিলে গেল। তখন আমি এদের সকলকে আমার চাদরে জড়িয়ে ফেললাম। এগুলো এখনো আমার সাথে।তিনি (ﷺ) বললেন, এদেরকে ছেড়ে দাও। আমি সাথে সাথে ছেড়ে দিলাম, কিন্তু তাদের মা বাচ্চাদের ছেড়ে গেল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, বাচ্চাদের ওপর তাদের মায়ের মমত্ববোধ দেখে তোমরা কী আশ্চর্যান্বিত হচ্ছ? সেই সত্তার কসম, যিনি আমাকে সত্যসহ পাঠিয়েছেন, বাচ্চাগুলোর ওপর তাদের মায়ের দয়ার চেয়েও অবশ্যই আল্লাহ তার বান্দাদের ওপর বেশি দয়াবান। এগুলোকে নিয়ে যাও এবং যেখান থেকে নিয়ে এসেছ যথাস্থানে তাদের মায়ের সাথে রেখে এসো। তাই সে (বাচ্চাগুলো) নিয়ে গেল। (আবূ দাঊদ)[১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩০৮৯, শু‘আবূল ঈমান ৬৭২৮। কারণ এর সানাদে তিনজন রাবী মাজহূল রয়েছে। যথা- আবূ মানযূর, তার চাচা, তার চাচা ‘আমির আর্ রম।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭৭-[১৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে পাখির মা ও বাচ্চাদের ঘটনা দিয়ে আল্লাহর রহমত বোঝানো হয়েছে। এক ব্যক্তি পাখির বাচ্চাগুলোকে চাদরে নিল। মা পাখি তাদের ওপর ঘুরতে লাগল এবং বাচ্চাদের কাছে এলো। পরে লোকটি মা পাখিকেও বাচ্চাদের সঙ্গে জড়িয়ে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাচ্চাগুলো ছেড়ে দিতে বললেন। মা পাখি তখনও বাচ্চাদের ছাড়ল না। এরপর তিনি বললেন, বাচ্চাদের প্রতি মা পাখির মমতা দেখে তোমরা আশ্চর্য হচ্ছ? আল্লাহ তাঁর বান্দাদের ওপর এর চেয়েও বেশি দয়াবান। এরপর তিনি বাচ্চাগুলোকে তাদের মায়ের সঙ্গে আগের জায়গায় রেখে আসতে বললেন। এই হাদিসে আল্লাহর দয়া এবং প্রাণীর প্রতি দয়ার শিক্ষাও আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর রহমত বান্দাদের প্রতি অনেক বিস্তৃত।
  • মা প্রাণীর বাচ্চার প্রতি মমতা আল্লাহর দয়ার নিদর্শন।
  • অকারণে প্রাণী ও তার বাচ্চাকে কষ্ট দেওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন