১০/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭৬-[১২] - রবের সামনে দাঁড়ানোর ভয়

আল্লাহ তা‘আলার রহমতের ব্যাপকতা - দ্বিতীয় অনুচ্ছেদ

রবের সামনে দাঁড়ানোর ভয় ও জান্নাত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৭৬-[১২]

وَعَنْ أَبِىْ الدَّرْدَاءِ: أَنَّه سَمِعَ النَّبِىَّ ﷺ يَقُصُّ عَلَى الْمِنْبَرِ وَهُوَ يَقُوْلُ: ﴿وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٗ جَنَّتٰنِ﴾ قُلْتُ: وَإِنْ زَنٰى وَإِنْ سَرَقَ؟ يَا رَسُوْلَ اللّٰهِ فَقَالَ الثَّانِيَةَ: ﴿وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٗ جَنَّتٰنِ﴾ فَقُلْتُ الثَّانِيَةَ: وَإِنْ زَنٰى وَإِنْ سَرَقَ؟ يَا رَسُوْلَ اللّٰهِ فَقَالَ الثَّالِثَةَ: ﴿وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٗ جَنَّتٰنِ﴾ فَقُلْتُ الثَّالِثَةَ: وَإِنْ زَنٰى وَإِنْ سَرَقَ؟ يَا رَسُوْلَ اللّٰهِ قَالَ: «وَإِنْ رَغِمَ أَنْفُ أبِى الدَّرْدَاءِ».رَوَاهُ أَحْمَدُ

আবূ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-কে মিম্বারে দাঁড়িয়ে বক্তৃতা দানকালে বলতে শুনেছেন, ‘‘যে ব্যক্তি (কিয়ামতের দিন হিসাব দেবার জন্য) নিজের রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য দুইটি জান্নাত রয়েছে’’- (সূরা আর্ রহমান ৫৫ : ৪৬)।বর্ণনাকারী [আবূ দারদা (রাঃ)] বলেন, আমি (এ কথা শুনে) জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! যদি সে যিনা করে অথবা চুরি করে, তারপরও কি (সে দুইটি জান্নাত পাবে)? তিনি (ﷺ) দ্বিতীয়বার বললেন, ‘‘যে ব্যক্তি (কিয়ামতের দিন) নিজের রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য দুইটি জান্নাত রয়েছে’’।আমি দ্বিতীয়বার বললাম, হে আল্লাহর রাসূল! যদি সে যিনা করে অথবা চুরি করে, তারপরও কি? তিনি (ﷺ) তৃতীয়বারও বললেন, ‘‘যে ব্যক্তি (কিয়ামতের দিন) নিজের রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য দুইটি জান্নাত রয়েছে’’। আমি তৃতীয়বার জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! সে ব্যক্তি যিনা করে অথবা চুরি করে, তারপরও কি? এবারও তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, যদি আবূ দারদার নাকও কাটা যায় (ধূলায়িত হয়)। (আহমাদ)[১]

[১] সহীহ : আহমাদ ২৭৫২৭, বায়হাক্বী : আল বা‘সু ওয়ান্ নুশূর ২৮, শারহুস্ সুন্নাহ ৪১৮৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭৬-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূরা আর-রহমানের আয়াতের আলোকে আল্লাহভীতির মর্যাদা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বলছিলেন, যে ব্যক্তি নিজের রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য দুইটি জান্নাত আছে। আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু বারবার জিজ্ঞেস করলেন, যদি সে যিনা করে বা চুরি করে, তবুও কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আয়াত পুনরাবৃত্তি করলেন এবং শেষে হ্যাঁ অর্থে উত্তর দিলেন। এখানে মূল বিষয় হলো রবের সামনে দাঁড়ানোর ভয়। এই ভয় মানুষকে গুনাহকে স্বাভাবিক ভাবতে দেয় না; বরং আল্লাহর সামনে জবাবদিহির অনুভূতি তৈরি করে। তাই হাদিসটি গুনাহের অনুমতি নয়, বরং আল্লাহভীতির বড় মর্যাদা বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রবের সামনে দাঁড়ানোর ভয় ঈমানের গুরুত্বপূর্ণ দিক।
  • গুনাহ থাকলেও আল্লাহভীতি বান্দার জন্য বড় আশা তৈরি করে।
  • জবাবদিহির চিন্তা মানুষকে গুনাহ থেকে সতর্ক করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন