১০/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭৮-[১৪] - অবাধ্য ছাড়া শাস্তি নয়

আল্লাহ তা‘আলার রহমতের ব্যাপকতা - তৃতীয় অনুচ্ছেদ

মায়ের দয়া ও আল্লাহর রহমতের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৭৮-[১৪]

عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عُمَرَ قَالَ: كُنَّا مَعَ النَّبِىِّ ﷺ فِىْ بَعْضِ غَزَوَاتِه فَمَرَّ بِقَوْمٍ فَقَالَ: «مَنِ الْقَوْمُ؟» قَالُوا: نَحْنُ الْمُسْلِمُونَ وَامْرَأَةٌ تَحْضِبُ بِقِدْرِهَا وَمَعَهَا ابْنٌ لَهَا فَإِذَا ارْتَفَعَ وَهَجٌ تَنَحَّتْ بِه فَأَتَتِ النَّبِىَّ ﷺ فَقَالَ: أَنْتَ رَسُوْلُ اللّٰهِ؟ قَالَ: «نَعَمْ» قَالَتْ: بِأَبِىْ أَنْتَ وَأُمِّىْ أَلَيْسَ اللّٰهُ أَرْحَمَ الرَّاحِمِينَ؟ قَالَ: «بَلٰى» قَالَتْ: أَلَيْسَ اللّٰهُ أَرْحَمَ بِعِبَادِه مِنَ الْأُمِّ وَلَدَهَا؟ قَالَ: «بَلٰى» قَالَتْ: إِنَّ الْأُمَّ لَا تُلْقِىْ وَلَدَهَا فِى النَّارِ فَأَكَبَّ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَبْكِىْ ثُمَّ رَفَعَ رَأْسَه إِلَيْهَا فَقَالَ: «إِنَّ اللّٰهَ لَا يُعَذِّبُ مِنْ عِبَادِه إِلَّا الْمَارِدَ الْمُتَمَرِّدَ الَّذِىْ يَتَمَرَّدُ عَلَى اللّٰهِ وَأَبٰى أَنْ يَقُولَ: لَا إِلٰهَ إِلَّا اللهُ». رَوَاهُ ابْنُ مَاجَهْ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা কোন এক যুদ্ধে নবী (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি একদল লোকের পাশ দিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কোন জাতি? তারা উত্তরে বলল, আমরা মুসলিম। জনৈকা মহিলা তখন তার পাতিলের নীচে আগুন ধরাচ্ছিল, তার সাথে ছিল তারই একটি শিশু সন্তান। হঠাৎ আগুনের একটি ফুলকি উপরের দিকে জ্বলে উঠলে তখনই সে তার সন্তানকে দূরে সরিয়ে দিলো।অতঃপর নবী (ﷺ)-এর কাছে মহিলাটি এসে বলল, আপনিই কী আল্লাহর রাসূল? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। তখন সে বলল, আপনার জন্য আমার মাতাপিতা কুরবান হোক। বলুন! আল্লাহ তা‘আলা কি সবচেয়ে বড় দয়ালু নন? তিনি (ﷺ) বললেন, অবশ্যই। মহিলাটি বলল, তবে আল্লাহ তা‘আলা কি তাঁর বান্দাদের ওপর সন্তানের প্রতি মায়ের দয়ার চেয়ে বড় দয়ালু নন? তিনি (ﷺ) বললেন, অবশ্যই। তখন মহিলাটি বলল, মা তো কক্ষনো তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। মহিলার এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) নীচের দিকে মাথা নুইয়ে কাঁদতে লাগলেন।তারপর তিনি (ﷺ) মাথা উঠিয়ে মহিলার দিকে মুখ ফিরিয়ে বললেন, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে একান্ত অবাধ্য ছাড়া কাউকেও ‘আযাব (শাস্তি) দেন না- যে আল্লাহর সাথে অবাধ্যতা করে ও যারা ‘‘লা- ইলা-হা ইল্লাল্ল-হ’’ (অর্থাৎ- আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই) বলতেও অস্বীকার করে। (ইবনু মাজাহ)[১]

[১] মাওযূ‘ : ইবনু মাজাহ ৪২৯৭, য‘ঈফ আল জামি‘ ১৬৭৬, য‘ঈফাহ্ ৩১০৯। কারণ এর সানাদে ‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনু হাফস্ একজন দুর্বল রাবী আর ইসমা‘ঈল ইবনু ইয়াহ্ইয়া একজন মিথ্যুক রাবী।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭৮-[১৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক মায়ের আচরণ দিয়ে আল্লাহর দয়া বোঝানো হয়েছে। যুদ্ধের সময় এক নারী পাতিলের নিচে আগুন ধরাচ্ছিলেন, আর তার সঙ্গে ছিল তার শিশু। আগুনের ফুলকি উঠলে তিনি শিশুকে দূরে সরিয়ে নিলেন। পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি সবচেয়ে বড় দয়ালু নন? তিনি বললেন, অবশ্যই। তিনি আবার বললেন, আল্লাহ কি মায়ের সন্তানের প্রতি দয়ার চেয়েও বেশি দয়ালু নন? তিনি বললেন, অবশ্যই। তখন নারী বললেন, মা তো সন্তানকে আগুনে ফেলতে পারে না। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে একান্ত অবাধ্য ছাড়া কাউকে শাস্তি দেন না—যে আল্লাহর অবাধ্য হয় এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলতে অস্বীকার করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর রহমত মায়ের দয়ার চেয়েও বেশি।
  • একান্ত অবাধ্যতা ও তাওহীদ অস্বীকার বড় বিপদের কারণ।
  • আল্লাহর দয়া আশা করতে হবে, তবে অবাধ্যতা থেকে বাঁচতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন