১০/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪০৬-[২৬] - সালাতের পর ও ঘুমের আগে যিকির

সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - দ্বিতীয় অনুচ্ছেদ

তাসবীহের আমল: সালাতের পর ও ঘুমের আগে যিকির

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪০৬-[২৬]

وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللّٰهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «خَلَّتَانِ لَا يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ أَلَا وَهُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ اللّٰهَ فِىْ دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا وَيَحْمَدُه عَشْرًا ويكبِّرهُ عَشْرًا» قَالَ: فَأَنَا رَأَيْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَعْقِدُهَا بِيَدِه قَالَ: «فَتِلْكَ خَمْسُونَ وَمِائَةٌ فِى اللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِى الْمِيزَانِ وَإِذَا أَخَذَ مَضْجَعَه يُسَبِّحُه وَيُكَبِّرُه وَيَحْمَدُه مِائَةً فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِى الْمِيزَانِ فَأَيُّكُمْ يَعْمَلُ فِى الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ؟»قَالُوا: وَكَيْفَ لَا نُحْصِيهَا؟ قَالَ: «يَأْتِىْ أَحَدَكُمُ الشَّيْطَانُ وَهُوَ فِىْ صِلَاتِه فَيَقُولُ: اُذْكُرْ كَذَا اُذْكُرْ كَذَا حَتّٰى يَنْفَتِلَ فَلَعَلَّه أَنْ لَا يَفْعَلَ وَيَأْتِيهِ فِىْ مَضْجَعِه فَلَا يَزَالُ يُنَوِّمُه حَتّٰى يَنَامَ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِىُّ.وَفِىْ رِوَايَةِ أَبِىْ دَاوُدَ قَالَ: «خَصْلَتَانِ أَوْ خَلَّتَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ». وَكَذَا فِىْ رِوَايَتِهِ بَعْدَ قَوْلِه: «وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِى الْمِيزَانِ» قَالَ: «وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ إِذَا أَخَذَ مَضْجَعَه» وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ. وَفِى اكْثَرِ نُسَخِ الْمَصَابِيْحِ عَنْ: عَبْدِ اللهِ بْنِ عُمَرَ

‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কোন মুসলিম দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবে, সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। জেনে রাখো, এ বিষয় দুইটো সহজ, কিন্তু এর আমলকারী কম। (তা হলো) প্রত্যেক সালাত আদায়ের পর পড়বে ‘সুবহা-নাল্ল-হ’ দশবার, ‘আল হাম্‌দুলিল্লা-হ’ দশবার, ‘আল্ল-হু আকবার’ দশবার।‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ দোয়া পড়ার সময় হাতে গুনতে দেখেছি। তিনি (ﷺ) বলেন, এ দোয়া মুখে (পাঁচ বেলায়) একশ’ পঞ্চাশবার কিয়ামতে মীযানের (পাল্লায়) এক হাজার পাঁচশ’বার। আর যখন বিছানায় যাবে, ‘সুবহা-নাল্ল-হ’ ও ‘আলহাম্‌দুলিল্লা-হ’ ‘আল্লা-হু আকবার’ (তিনটি দোয়া মিলিয়ে) একশ’বার পড়বে। এ দোয়া মুখে একশ’বার বটে; কিন্তু মীযানে একহাজার বার।অতঃপর তিনি (ﷺ) বলেন, তোমাদের মধ্যে কেউ একদিন এক রাতে দুই হাজার পাঁচশ’ গুনাহ করে? সাহাবীগণ বললেন, আমরা কেন এ দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে পারব না? তিনি (ﷺ) বললেন, এজন্য পারবে না যে, তোমাদের কারো কারো কাছে সালাত আদায় অবস্থায় শয়তান এসে বলে, ঐ বিষয় চিন্তা করো, ঐ বিষয় স্মরণ করো। এভাবে (শয়তানের) ওয়াস্ওয়াসা চলতে থাকে সালাত শেষ করা পর্যন্ত। অতঃপর সে হয়ত তা (পরিপূর্ণ) না করেই উঠে যায়। এভাবে শয়তান তার ঘুমানোর সময় এসে তাকে ঘুম পাড়াতে থাকবে, যতক্ষণ না সে তা (আদায় না) করে ঘুমিয়ে পড়ে।(তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী) আবূ দাঊদ-এর আর এক বর্ণনায় আছে, ‘‘যে কোন মুসলিম দুইটি বিষয়ে লক্ষ্য করবে।’’ এভাবে তার বর্ণনায় আছে, ‘‘মীযানের পাল্লায় একহাজার পাঁচশ’’-এ শব্দের পর আছে, তিনি (ﷺ) বলেছেনঃ যখন সে ঘুমাতে যায় তখন পড়বে, ‘আল্ল-হু আকবার’ চৌত্রিশবার ‘আলহাম্‌দুলিল্লা-হ’ তেত্রিশবার ও ‘সুবহা-নাল্ল-হ’ তেত্রিশবার।[১]

[১] সহীহ : আবূ দাঊদ ৫০৬৫, তিরমিযী ৩৪১০, নাসায়ী ১৩৪৮, সহীহ আদাবুল মুফরাদ ১২১৬/৯২৬, সহীহ আত্ তারগীব ৬০৬, সহীহ আল জামি‘ ৩২৩০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪০৬-[২৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুইটি সহজ আমলের কথা এসেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—এগুলোর আমলকারী কম। প্রথমটি হলো প্রতিটি সালাতের পরে সুবহানাল্লাহ দশবার, আলহামদুলিল্লাহ দশবার এবং আল্লাহু আকবার দশবার পড়া। বর্ণনায় বলা হয়েছে, মুখে এগুলো দিনে একশ পঞ্চাশবার হলেও মীযানে এক হাজার পাঁচশ হয়। দ্বিতীয়টি হলো ঘুমের সময় তাসবীহ, তাহমীদ ও তাকবীর মিলিয়ে একশবার পড়া; আবূ দাঊদের বর্ণনায় আল্লাহু আকবার চৌত্রিশবার, আলহামদুলিল্লাহ তেত্রিশবার এবং সুবহানাল্লাহ তেত্রিশবার এসেছে। হাদিসে আরও বলা হয়েছে, শয়তান সালাতে ও ঘুমের সময় ভুলিয়ে দিতে চেষ্টা করে। তাই এই যিকির মনে রাখা ও নিয়মিত করা দরকার। তাই এখানে সংখ্যার হিসাবের সাথে সাথে মনোযোগ ধরে রাখার শিক্ষাও আছে, যেন আমলটি ভুলে না যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রতিটি সালাতের পরে তিন ধরনের যিকির পড়ার কথা এসেছে।
  • ঘুমের আগে তাসবীহ, তাহমীদ ও তাকবীরের আমল বর্ণিত হয়েছে।
  • শয়তান সালাত ও ঘুমের সময় মানুষকে ভুলিয়ে দিতে পারে—এ সতর্কতা এসেছে।
  • সহজ আমল হলেও নিয়মিত পালন করা অনেকের জন্য কঠিন হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন