১০/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৪৩-[২৮] - ঘর থেকে বের হলে শয়তান দূর হয়

বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়ার ফজিলত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৪৩-[২৮]

وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِه فَقَالَ: بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ يُقَالُ لَه حِينَئِذٍ هُدِيتَ وَكُفِيتَ وَوُقِيتَ فَيَتَنَحّٰى لَهُ الشَّيْطَانُ وَيَقُولُ شَيْطَانٌ اٰخَرُ: كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ هُدِىَ وَكُفِىْ وَوُقِىَ.رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى التِّرْمِذِىُّ إِلٰى قَوْلِه: الشَّيْطَانُ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি ঘর হতে বের হবার সময় যখন বলে, ‘‘বিসমিল্লা-হি তাওয়াক্কাল্তু ‘আলাল্ল-হি, লা- হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা- বিল্লা-হি’’ (অর্থাৎ- আল্লাহর নামে বের হলাম, আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোন উপায় নেই, ক্ষমতা নেই)- তখন তাকে বলা হয়, পথ পেলে, উপায়-উপকরণ পেলে এবং নিরাপদ থাকলে। সুতরাং শয়তান তার কাছ হতে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান এই শয়তানকে বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপায়-উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে- তাকে তুমি কি করতে পারবে? (আবূ দাঊদ; আর তিরমিযীতে বর্ণিত হয়েছে ‘শয়তান বিদূরিত হয়ে যায়’ পর্যন্ত)[১]

[১] সহীহ : আবূ দাঊদ ৫০৯৫, আদ্ দা‘ওয়াতুল কাবীর, সহীহ আত্ তারগীব ১৬০৫, সহীহ আল জামি‘ ৪৯৯, তিরমিযী ৩৪২৬, ইবনু হিব্বান ৮২২।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৪৩-[২৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঘর থেকে বের হওয়ার একটি পরিচিত দোয়ার কথা এসেছে। কোনো ব্যক্তি যখন বলে, আল্লাহর নামে বের হলাম, আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোনো উপায় ও শক্তি নেই—তখন তাকে বলা হয়, তুমি পথ পেলে, তোমার জন্য যথেষ্ট ব্যবস্থা হলো এবং তুমি রক্ষা পেলে। এরপর হাদিসে বলা হয়েছে, শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। অন্য শয়তানও বলে, যাকে হিদায়াত দেওয়া হয়েছে, যথেষ্ট করা হয়েছে এবং রক্ষা করা হয়েছে, তার বিরুদ্ধে তুমি কী করতে পারবে? এই দোয়ায় তাওয়াক্কুল, আল্লাহর সাহায্য এবং শয়তানের অনিষ্ট থেকে বাঁচার শিক্ষা আছে। বাইরে বের হওয়ার আগে এই দোয়া মানুষকে মনে করিয়ে দেয় যে আসল শক্তি আল্লাহর কাছেই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নামে শুরু করা উচিত।
  • তাওয়াক্কুল মুমিনকে আল্লাহর সাহায্যের দিকে নিয়ে যায়।
  • লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শক্তির উৎস মনে করিয়ে দেয়।
  • শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে নববী দোয়া পড়া গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন