১০/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৪২-[২৭] - ঘর থেকে বের হওয়ার দোয়া
বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ
ঘর থেকে বের হওয়ার দোয়া ও আল্লাহর ওপর ভরসা
মিশকাতুল মাসাবীহ : ২৪৪২-[২৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৪২-[২৭]
وَعَنْ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا أَنَّ النَّبِىَّ ﷺ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِه قَالَ: «بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ اَللّٰهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا».رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَالنَّسَائِىُّ وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَفِىْ رِوَايَةِ أَبِىْ دَاوُدَ وَابْنِ مَاجَهْ قَالَتْ أُمُّ سَلَمَةَ: مَا خَرَجَ رَسُوْلُ اللّٰهِ ﷺ مِنْ بَيْتِىْ قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَه إِلَى السَّمَاءِ فَقَالَ: «اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلِىَّ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ঘর হতে বের হবার সময় বলতেন, ‘‘বিসমিল্লা-হি তাওয়াক্কালতু ‘আলাল্ল-হি, আল্ল-হুম্মা ইন্না- না‘ঊযুবিকা মিন্ আন্ নাযিল্লা আও নাযিল্লা আও নাযলিমা আও নুযলামা আও নাজহালা আও ইউজহালা ‘আলায়না-’’ (অর্থাৎ- আল্লাহর নামে, আমি আল্লাহর ওপর পূর্ণ ভরসা করলাম। হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই পদস্খলিত হওয়া, বিপথগামী হওয়া, উৎপীড়ন করা, উৎপীড়িত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা এবং কারো অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া হতে।)। (আহমাদ, তিরমিযী, নাসায়ী; তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান সহীহ)আবূ দাঊদ ও ইবনু মাজাহর অন্য বর্ণনায় আছে, উম্মু সালামাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখনই ঘর হতে বের হতেন, তখন আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা আন্ আযিল্লা আও উযল্লা, আও আযলিমা আও উযলামা, আও আজহালা আও ইউজহালা ‘আলাইয়্যা’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই বিপথগামী হওয়া, বিপথগামী করা, উৎপীড়ন করা, উৎপীড়িত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া হতে।)।[১]
[১] সহীহ : তিরমিযী ৩৪২৭, আবূ দাঊদ ৫০৯৪, সহীহ আল জামি‘ ৪৭০৬, ৪৭০৮, আহমাদ ২৬৬১৬, সহীহাহ্ ৩১৬৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৪২-[২৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঘর থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া উল্লেখ হয়েছে। দোয়াটিতে প্রথমে আল্লাহর নামে শুরু করা এবং তাঁর ওপর ভরসা করার কথা আছে। এরপর পদস্খলন, বিপথগামী হওয়া, জুলুম করা, জুলুমের শিকার হওয়া, অজ্ঞ আচরণ করা এবং অন্যের অজ্ঞতার শিকার হওয়া থেকে আশ্রয় চাওয়া হয়েছে। ঘর থেকে বের হওয়ার দোয়া শুধু নিরাপদ যাত্রার দোয়া নয়; বরং চরিত্র, আচরণ ও মানুষের সাথে লেনদেনে সঠিক থাকার দোয়াও। হাদিসটি আমাদের শেখায়, বাইরে বের হলে মানুষ নানা পরিস্থিতির মুখোমুখি হয়। তাই আল্লাহর নামে শুরু করা, তাওয়াক্কুল করা এবং ভুল-অন্যায় থেকে বাঁচার জন্য দোয়া করা মুমিনের প্রয়োজন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম নেওয়া সুন্নাহ।
- বাইরে যাওয়ার আগে আল্লাহর ওপর ভরসা করা উচিত।
- নিজে জুলুম করা ও জুলুমের শিকার হওয়া—দুইটি থেকেই আশ্রয় চাইতে হয়।
- অজ্ঞতা ও ভুল পথে যাওয়া থেকে বাঁচার জন্য দোয়া করা দরকার।
