১০/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৪৪-[২৯] - ঘরে প্রবেশের দোয়া ও সালাম
বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ
ঘরে প্রবেশের দোয়া ও পরিবারের প্রতি সালাম
মিশকাতুল মাসাবীহ : ২৪৪৪-[২৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৪৪-[২৯]
وَعَنْ أَبِىْ مَالِكٍ الْأَشْعَرِىِّ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَه فَلْيَقُلْ: اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا ثُمَّ لْيُسَلِّمْ عَلٰى اَهْلِه».رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ মালিক আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করবে সে যেন বলে, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা খয়রল মাওলিজি ওয়া খয়রল মাখর-জি বিস্মিল্লা-হি ওয়ালাজনা- ওয়া ‘আলাল্ল-হি রব্বিনা- তাওয়াক্কালনা-’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে ঘরে প্রবেশ ও ঘর হতে বের হওয়ার কল্যাণ চাই। তোমার নামেই আমি প্রবেশ করি (ও বের হই)। হে আমাদের রব! আল্লাহর নামে ভরসা করলাম।)। অতঃপর সে যেন নিজ পরিবারের লোকদেরকে সালাম দেয়। (আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫০৯৬, য‘ঈফাহ্ ৫৮৩২, আল কালিমুত্ব ত্বইয়্যিব ৬২, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৪৮০, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৪৫২। হাদীসটি মুরসাল এবং মুন্ক্বতি‘। কারণ শুরাইহ এবং আবূ মালিক আল আশ্‘আরী (রাঃ)-এর মাঝে বিচ্ছিন্নতা রয়েছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৪৪-[২৯]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঘরে প্রবেশের সময় কী বলা উচিত তা শেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ঘরে প্রবেশ করলে যেন আল্লাহর কাছে প্রবেশের কল্যাণ এবং বের হওয়ার কল্যাণ চায়। এরপর আল্লাহর নামে প্রবেশ করা এবং আল্লাহর ওপর ভরসা করার কথা বলা হয়েছে। তারপর পরিবারকে সালাম দেওয়ার নির্দেশ এসেছে। তাই ঘরে প্রবেশের দোয়া শুধু একটি বাক্য নয়; এটি ঘরের পরিবেশকে আল্লাহর স্মরণ, কল্যাণের আশা এবং পারিবারিক আদবের সাথে যুক্ত করে। হাদিসটি আমাদের শেখায়, ঘরে ফেরা একটি সাধারণ কাজ হলেও মুমিন সেটিকে দোয়া, তাওয়াক্কুল এবং সালামের মাধ্যমে সুন্দর করতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে প্রবেশের সময় আল্লাহর কাছে কল্যাণ চাওয়া উচিত।
- প্রবেশ ও বের হওয়া—দুই অবস্থার কল্যাণ চাওয়া যায়।
- পরিবারের লোকদের সালাম দেওয়া নববী আদব।
- ঘরের শুরুতে আল্লাহর নাম ও ভরসা রাখলে ভালো অভ্যাস তৈরি হয়।
