২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৬-[৪৯] - জ্ঞান সন্ধানে সফর ও মদীনার আলিম

ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ

জ্ঞান সন্ধানে সফর ও আলিমের মর্যাদা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৬-[৪৯]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رِوَايَةً يُوشِكُ أَنْ يَضْرِبَ النَّاسُ أَكْبَادَ الْإِبِلِ يَطْلُبُونَ الْعِلْمَ فَلَا يَجِدُونَ أَحَدًا أَعْلَمَ مِنْ عَالِمِ الْمَدِينَةِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِيْ جَامِعِه قَالَ ابْنُ عُيَيْنَةَ إِنَّه مَالِكُ بْنُ أَنَسٍ وَمِثْلَه عَنْ عَبْدِ الرَّزَّاقِ قَالَ إِسْحَقُ بْنُ مُوسى وَسَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ أَنَّه قَالَ هُوَ الْعُمَرِيُّ الزَّاهِدُ وَاسْمُه عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এমন সময় খুব বেশি দূরে নয় মানুষ যখন জ্ঞানের সন্ধানে উটের কলিজায় আঘাত করবে (অর্থাৎ উটে আরোহণ করে দুনিয়া ঘুরে বেড়াবে)। কিন্তু মদীনার আলেমের চেয়ে বড় কোন আলেম কোথাও খুঁজে পাবে না। [১] জামি’ আত্ তিরমিযীতে ইবনু ‘উআয়নাহ্ হতে বর্ণিত হয়েছে, মাদীনার সে আলেম মালিক ইবনু আনাস। ‘আবদুর রাযযাকও একথা লিখেছেন। আর ইসহাক্ব ইবনু মুসার বর্ণনা হল, আমি ইবনু ‘উআয়নাহকে এ কথা বলতে শুনেছি, মাদীনার সে আলেম হলো উমরী জাহিদ। অর্থাৎ উমর ফারূক (রাঃ)-এর খান্দানের লোক। তার নাম হল ‘আবদুল ‘আযীয ইবনু ‘আবদুল্লাহ।

[১] য‘ঈফ : তিরমিযী ২৬৮০, য‘ঈফুল জামি‘ ৬৪৪৮, হাকিম ১/৯১, য‘ঈফাহ্ ৪৮৩৩। যদিও ইমাম তিরমিযী এটিকে হাসান বলেছেন। কারণ এর সানাদে ইবনু জুরায়য এবং আবুয্ যুরায়য নামে দু’জন মুদাল্লিস রাবী রয়েছে।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৬-[৪৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, এমন সময় খুব দূরে নয় যখন মানুষ জ্ঞানের সন্ধানে উটে চড়ে দূর দেশে যাবে। কিন্তু তারা মদীনার আলিমের চেয়ে বড় কোনো আলিম খুঁজে পাবে না। হাদিসে ইলম অনুসন্ধানের আগ্রহ, জ্ঞানীর মর্যাদা এবং মদীনার আলিমের বিশেষ অবস্থান বোঝানো হয়েছে। অনুবাদে আরও এসেছে, জামি‘ আত-তিরমিযীতে ইবনু ‘উয়াইনাহ থেকে বর্ণিত হয়েছে যে সে আলিম মালিক ইবনু আনাস; আবার অন্য বর্ণনায় ‘উমরী যাহিদ, অর্থাৎ ‘আবদুল ‘আযীয ইবনু ‘আবদুল্লাহ বলা হয়েছে। তাই এখানে নির্দিষ্ট পরিচয় নিয়ে বর্ণনাগত আলোচনা আছে। মূল শিক্ষা হলো, সত্য ইলমের জন্য মানুষ কষ্ট করে সফর করলেও নির্ভরযোগ্য আলিমের মূল্য আলাদা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনি জ্ঞান অর্জনের জন্য কষ্ট ও সফর করাও মূল্যবান কাজ।
  • নির্ভরযোগ্য আলিমের কাছ থেকে ইলম নেওয়া গুরুত্বপূর্ণ।
  • হাদিসে মদীনার আলিমের বিশেষ মর্যাদার কথা এসেছে।
  • বর্ণনায় আলিমের পরিচয় নিয়ে ভিন্ন মত উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন