২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫১-[৫৪] - দ্বীনের ফিকহ জানা মানুষের উপকার
ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ
দ্বীনের ফিকহ জানা মানুষের উপকার
মিশকাতুল মাসাবীহ : ২৫১-[৫৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫১-[৫৪]
وَعَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ نِعْمَ الرَّجُلُ الْفَقِيْهُ فِي الدِّيْنِ إِنِ أُحْتِيْجَ إِلَيْهِ نَفَعَ وَإِنِ اسْتُغْنِىْ عَنْهُ أَغْنى نَفْسَه. رَوَاهُ رَزِيْن
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম ব্যক্তি হল সে, যে দ্বীন ইসলামের জ্ঞানে সমৃদ্ধ। যদি তার কাছে লোকজন মুখাপেক্ষী হয়ে আসে, তাহলে সে তাদের উপকার সাধন করে। আর যখন তার কাছে মানুষের প্রয়োজন থাকে না, তখন তাকে অন্যের মুখাপেক্ষী হতে হয় না। [১]
[১] মাওযূ‘ : ফিরদাওস ৬৭৪২, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৭১২। আলবানী বলেন, এ হাদীসটি মাওযূ‘ (জাল)। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ’। আমি এর সানাদ সম্বন্ধে অবগত হয়েছি। ইবনু আসাকির তাঁর তারীখে দামিশক ১৩ খণ্ডের ১৭৩ পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ‘ঈসা ইবনু ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু ‘উমার ইবনু ‘আলী এ সূত্রে। দারাকুত্বনী বলেন, এ ‘ঈসা মাতরূকুল হাদীস। ইবনু হিব্বান বলেন, সে তার পিতার বরাতে অনেক কথা বলেছেন। (১/৮৪ পৃষ্ঠা)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫১-[৫৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, উত্তম ব্যক্তি হলো সে, যে দ্বীন ইসলামের জ্ঞানে সমৃদ্ধ। যদি মানুষ তার কাছে প্রয়োজন নিয়ে আসে, সে তাদের উপকার করে। আর যখন মানুষের তার কাছে প্রয়োজন থাকে না, তখন সে নিজেকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করে। এখানে ফিকহ বা দ্বীন বোঝার বড় ফল তুলে ধরা হয়েছে। সত্যিকারের দ্বীনি জ্ঞান মানুষকে উপকারী করে তোলে। সে শুধু কথা বলে না; প্রয়োজনের সময় সঠিক দিকনির্দেশনা দেয়। আবার যখন কেউ তার কাছে আসে না, তখনও সে নিজের ইলম, তাকওয়া ও আত্মসম্মান নিয়ে থাকে। এই হাদিসে আলিমের ব্যক্তিত্ব, মানুষের সেবা এবং ইলমের বাস্তব উপকার সুন্দরভাবে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্বীনের সঠিক জ্ঞান মানুষকে উপকারী করে তোলে।
- লোকজন প্রয়োজন নিয়ে এলে জ্ঞানী ব্যক্তি তাদের সাহায্য করে।
- ইলম মানুষকে আত্মসম্মান ও সংযম শেখায়।
- ফিকহ জানা শুধু তথ্য জানা নয়; তা আচরণে উপকার আনে।
