২/০. অধ্যায়ঃ
ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫০-[৫৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫০-[৫৩]
وَعَنْهُ مُرْسَلًا قَالَ سُئِلَ رَسُولُ اللهِ ﷺ عَنْ رَجُلَيْنِ كَانَا فِي بَنِي إِسْرَائِيلَ أَحَدُهُمَا كَانَ عَالِمًا يُصَلِّي الْمَكْتُوبَةَ ثُمَّ يَجْلِسُ فَيُعَلِّمُ النَّاسَ الْخَيْرَ وَالْاۤخَرُ يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ أَيُّهُمَا أَفْضَلُ قَالَ رَسُولُ اللهِ ﷺ فَضْلُ هذَا الْعَالِمِ الَّذِي يُصَلِّي الْمَكْتُوبَةَ ثُمَّ يَجْلِسُ فَيُعَلِّمُ النَّاسَ الْخَيْرَ عَلَى الْعَابِدِ الَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ كَفَضْلِي عَلى أَدْنَاكُمْ رَجُلًا. رَوَاهُ الدَّارِمِيّ
হাসান আল বসরী (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বানী ইসরাঈলের দুইজন লোক সম্পর্কে জিজ্ঞেস করা হল। তাদের একজন ছিলেল ‘আলিম, যিনি ওয়াক্তিয়া ফরজ সালাত আদায় করার পর বসে মানুষকে তা’লীম দিতেন। আর দ্বিতীয়জন দিনে সিয়াম পালন করতেন, গোটা রাত ইবাদাত করতেন (রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করা হল) এ দুইব্যক্তির মধ্যে মর্যাদার দিক দিয়ে উত্তম কে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ওয়াক্তিয়া ফরজ সালাত আদায় করার পরপরই বসে বসে যে ব্যক্তি তা’লীম দেয়, সে ব্যক্তি যে দিনে সিয়াম পালন করে ও রাতে ‘ইবাদাত করে তার চেয়ে তেমন বেশী মর্যাদাবান। যেমন- তোমাদের একজন সাধারণ মানুষের ওপর আমার মর্যাদা। [১]
[১] হাসান সহীহ : দারিমী ৩৪০। আলবানী বলেন, এর সানাদ হাসান সহীহ তবে হাদীসটি মুরসাল বটে, কিন্তু এর একটি মাওসূল শাহিদ হাদীস একে শক্তিশালী করছে। যা আবূ উমামাহ্ (রাঃ)আল বাহিলী থেকে বর্ণিত হয়েছে।
