২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৪-[৫৭] - মৃত্যুর পরও নেক আমলের সাওয়াব
ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ
মৃত্যুর পরও সাওয়াব পৌঁছায় যে নেক কাজগুলো
মিশকাতুল মাসাবীহ : ২৫৪-[৫৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫৪-[৫৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِه وَحَسَنَاتِه بَعْدَ مَوْتِه عِلْمًا عَلَّمَه وَنَشَرَه وَوَلَدًا صَالِحًا تَرَكَه أَوْ مُصْحَفًا وَرَّثَه أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِه فِي صِحَّتِه وَحَيَاتِه تَلْحَقُه مِنْ بَعْدِ مَوْتِه. رَوَاهُ ابن مَاجَةَ والْبَيْهَقِىُّ فِيْ شُعَبِ الْاِيْمَانِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিনের ইন্তিকালের পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সাওয়াব তার নিকট সবসময় পৌঁছতে থাকবে, তার মধ্যে-(১) ইলম বা জ্ঞান-যা সে শিখেছে এবং প্রচার করেছে;(২) নেক সন্তান-যাকে সে দুনিয়ায় রেখে গেছে;(৩) কোরআন- যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে;(৪) মসজিদ- যা সে নির্মাণ করে গেছে;(৫) মুসাফিরখানা- যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে;(৬) কূপ বা ঝর্ণা- যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য এবং(৭) দান-খয়রাত- যা সুস্থ ও জীবিতাবস্থায় তার ধন- সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব নেক কাজের সাওয়াব তার তার নিকট পৌঁছতে থাকবে। [১]
[১] হাসান : ইবনু মাজাহ ২৪২, সহীহ তারগীব ৭৭। এ হাদীসটি ইবনু খুযায়মাহ্ তাঁর সহীহ গ্রন্থে রিওয়ায়াত করেছেন। ইমাম মুনযিরী ও আলবানী (রহঃ) একে হাসান বলেছেন।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৪-[৫৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মুমিনের মৃত্যুর পরও যে নেক আমল ও সাওয়াব তার কাছে পৌঁছতে থাকে, সেগুলোর কথা বলেছেন। এর মধ্যে আছে—সে যে ইলম শিখেছে ও প্রচার করেছে, নেক সন্তান রেখে গেছে, কুরআন রেখে গেছে, মসজিদ বানিয়েছে, মুসাফিরদের জন্য ঘর বানিয়েছে, মানুষের পানির জন্য কূপ বা ঝর্ণা চালু করেছে, এবং সুস্থ জীবনে নিজের সম্পদ থেকে দান করেছে। হাদিসটি দেখায় যে মানুষের ভালো কাজ শুধু জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে ইলম শেখানো ও ছড়িয়ে দেওয়া এমন কাজ, যার উপকার মানুষ পেলে সাওয়াব চলতে থাকে। এখানে সদকায়ে জারিয়া, নেক সন্তান, কুরআন শিক্ষা ও জনকল্যাণ একসাথে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের উপকারে লাগে এমন নেক কাজ মৃত্যুর পরও সাওয়াবের কারণ হতে পারে।
- ইলম শেখানো ও প্রচার করা স্থায়ী কল্যাণের কাজ।
- নেক সন্তান, কুরআন, মসজিদ ও পানির ব্যবস্থা বড় নেক কাজ হিসেবে এসেছে।
- সুস্থ ও জীবিত অবস্থায় দান করা গুরুত্বের বিষয়।
