১১/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৭২-[১২] - ঋতুস্রাব অবস্থায় হজ্জের আমল
মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
ঋতুস্রাব হলে হজ্জে কোন আমল করা যাবে
মিশকাতুল মাসাবীহ : ২৫৭২-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫৭২-[১২]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: خَرَجْنَا مَعَ النَّبِىِّ ﷺ لَا نَذْكُرُ إِلَّا الْحَجَّ فَلَمَّا كُنَّا بِسَرِفَ طَمِثْتُ فَدَخَلَ النَّبِىُّ ﷺ وَأَنَا أَبْكِىْ فَقَالَ: «لَعَلَّكِ نَفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ قَالَ: «فَإِنَّ ذٰلِكِ شَىْءٌ كَتَبَهُ اللّٰهُ عَلٰى بَنَاتِ اٰدَمَ فَافْعَلِىْ مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِىْ بِالْبَيْتِ حَتّٰى تَطْهُرِىْ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর সাথে (হজের উদ্দেশে) রওনা হলাম। তখন আমরা হজ ছাড়া অন্য কিছুর (‘উমরার) তালবিয়াহ্ পড়তাম না। আমরা ‘সারিফ’ নামক স্থানে পৌঁছলে আমার ঋতুস্রাব শুরু হয়ে গেলো। এমন সময় নবী (ﷺ) আমার কাছে আসলেন। আমি হজ করতে পারবো না বিধায় কাঁদছিলাম। (কাঁদতে দেখে) তিনি (ﷺ) বললেন, মনে হয় তোমার ঋতুস্রাব শুরু হয়েছে। আমি বললাম, হ্যাঁ! তিনি (ﷺ) বললেন, এটা এমন বিষয় যা আল্লাহ তা‘আলা আদাম-কন্যাদের জন্য নির্ধারণ করেছেন। তাই হাজীগণ যা করে তুমিও তা করতে থাকো, তবে পবিত্র না হওয়া পর্যন্ত তুমি বায়তুল্লাহর তাওয়াফ থেকে বিরত থাকো। (বুখারী ও মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ৩০৫, মুসলিম ১২১১, আহমাদ ২৬৩৪৪।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৭২-[১২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশাহ রাঃ নিজের হজ্জ সফরের একটি ঘটনা বলেছেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ্জের উদ্দেশ্যে বের হন। সারিফ নামক স্থানে পৌঁছালে তাঁর ঋতুস্রাব শুরু হয়। তিনি কাঁদছিলেন, কারণ মনে করেছিলেন হজ্জ করতে পারবেন না। নবীজি তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, এটি আল্লাহ আদম-কন্যাদের জন্য নির্ধারণ করেছেন। এরপর তিনি বলেন, হাজীরা যা করে তুমিও তা করতে থাকো, তবে পবিত্র না হওয়া পর্যন্ত বায়তুল্লাহর তাওয়াফ করবে না। এই হাদিসে হায়েজ অবস্থায় হজ্জ, তাওয়াফ থেকে বিরত থাকা, এবং নবীজির কোমল আচরণ স্পষ্ট। নারীদের হজ্জের বিষয়ে এটি খুব গুরুত্বপূর্ণ ও সহজ নির্দেশনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋতুস্রাব নারীদের জন্য স্বাভাবিক বিষয়—নবীজি আয়িশাহ রাঃ-কে সান্ত্বনা দিয়েছেন।
- হায়েজ অবস্থায় হাজীদের অন্যান্য আমল করা যায়, তবে তাওয়াফ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- ইবাদতের বিষয়ে দুশ্চিন্তায় পড়ে গেলে সঠিক নির্দেশনা জানা জরুরি।
