১১/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৭৩-[১৩] - মুশরিক ও উলঙ্গ তাওয়াফ নিষিদ্ধ

মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

উলঙ্গ তাওয়াফ ও মুশরিকের হজ্জ নিষেধের ঘোষণা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫৭৩-[১৩]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: بَعَثَنِىْ أَبُو بَكْرٍ فِى الْحَجَّةِ الَّتِىْ أَمَّرَهُ النَّبِىُّ ﷺ عَلَيْهَا قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِىْ رَهْطٍ أَمَرَه أَنْ يُؤَذِّنَ فِى النَّاسِ: أَلَا لَا يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلَا يَطُوْفَنَّ بِالْبَيْتِ عُرْيَانٌ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

বিদায় হজের (এক বছর) আগে যে হজে নবী (ﷺ) আবূ বাকর (রাঃ)-কে হজের আমির বানিয়ে পাঠিয়েছিলেন, সে হজে আবূ বাকর কুরবানীর দিনে আরো কিছু লোকসহ আমাকে লোকদের মাঝে ঘোষণা দিতে আদেশ করে পাঠালেন- সাবধান! এ বছরের পর আর কোন মুশরিক বায়তুল্লাহর হজ করতে পারবে না এবং কেউ কক্ষনো উলঙ্গ হয়ে বায়তুল্লাহর তাওয়াফ করতে পারবে না। (বুখারী ও মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৬২২, মুসলিম ১৩৪৭, আবূ দাঊদ ১৯৪৬, নাসায়ী ২৯৫৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৩০৮, ইরওয়া ১১০১, সহীহ আল জামি‘ ৭৬৩২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৭৩-[১৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরায়রাহ রাঃ একটি ঐতিহাসিক ঘোষণা বর্ণনা করেছেন। বিদায় হজ্জের আগের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাকর রাঃ-কে হজ্জের আমির করে পাঠান। কুরবানীর দিনে আবু বাকর রাঃ তাঁকে কিছু লোকের সঙ্গে মানুষের মাঝে ঘোষণা দিতে বলেন। ঘোষণা ছিল: এ বছরের পর কোনো মুশরিক বায়তুল্লাহর হজ্জ করতে পারবে না এবং কেউ উলঙ্গ হয়ে বায়তুল্লাহর তাওয়াফ করবে না। এই হাদিসে হজ্জ, তাওয়াফ, বায়তুল্লাহর সম্মান এবং শিরক থেকে আলাদা থাকার বিষয় স্পষ্ট। এখানে মূল শিক্ষা হলো, ইবাদত আল্লাহর জন্য হতে হবে এবং তাওয়াফ শালীনতা ও পবিত্রতার সঙ্গে করতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বায়তুল্লাহর হজ্জ শিরক থেকে মুক্ত ইবাদত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
  • উলঙ্গ হয়ে তাওয়াফ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
  • হজ্জের আমলে ঘোষণা ও শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন