১১/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৬৫-[৭] - তারবিয়াহ ও নাফরের দিনের সালাত
কুরবানির দিনের ভাষণ, আইয়ামে তাশরিকে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা - প্রথম অনুচ্ছেদ
তারবিয়াহ ও নাফরের দিনে নবীজির সালাত
মিশকাতুল মাসাবীহ : ২৬৬৫-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬৬৫-[৭]
وَعَنْ عَبْدِ الْعَزِيْزِ بْنِ رُفَيْعٍ قَالَ: سَأَلْتُُ أَنَسَ بْنَ مَالِكٍ. قُلْتُ: أَخْبِرْنِىْ بِشَىْءٍ عَقَلْتَه عَنْ رَسُولِ اللّٰهِ ﷺ: أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ؟ قَالَ: بِمِنًى. قُلْت: فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ؟ قَالَ: بِالْأَبْطَحِ. ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমি আনাস ইবনু মালিক-এর কাছে জিজ্ঞেস করলাম, এ ব্যাপারে আপনি রাসুলুল্লাহ (ﷺ) হতে যা জেনেছেন তা আমাকে বলুন। (যেমন) তিনি (ﷺ) তারবিয়ার দিন (যিলহজ্জ মাসের ৮ তারিখে) যুহরের সালাত কোথায় আদায় করেছেন? জবাবে আনাস বললেন, ‘মিনায়’। তারপর জিজ্ঞেস করলাম, নাফরের দিন (যিলহজ্জ মাসের ১৩ তারিখে মাদীনায় রওনা হবার দিন) আসরের সালাত কোথায় আদায় করেছেন? তিনি বললেন, আবত্বাহ-এ। অতঃপর আনাস বললেন, কিন্তু তোমরা তোমাদের আমীর বা নেতৃবৃন্দ যেভাবে করেন সেভাবে করবে। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৬৫৩, মুসলিম ১৩০৯, নাসায়ী ২৯৯৭, তিরমিযী ৯৬৪, আহমাদ ১১৯৭৫, দারিমী ১৯১৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৭৯৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৪৩৯, সহীহ ইবনু হিব্বান ৩৮৪৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৬৫-[৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল আজীজ ইবনু রুফাই (রহ.) আনাস ইবনু মালিক (রাঃ)-এর কাছে নবী (صلى الله عليه وسلم)-এর আমল সম্পর্কে জানতে চান। প্রশ্ন ছিল, যিলহজ্জ মাসের ৮ তারিখ, অর্থাৎ তারবিয়াহর দিনে নবী (صلى الله عليه وسلم) যুহরের সালাত কোথায় আদায় করেছিলেন। আনাস (রাঃ) বলেন, মিনায়। এরপর জিজ্ঞেস করা হয়, নাফরের দিনে আসরের সালাত কোথায় আদায় করেছিলেন। তিনি বলেন, আবতাহে। শেষে আনাস (রাঃ) বলেন, তোমরা তোমাদের আমীর বা নেতৃবৃন্দ যেভাবে করেন, সেভাবে করবে। এই হাদিসে হজের সালাতের স্থান, মিনায় অবস্থান এবং দলে শৃঙ্খলা রাখার একটি শিক্ষা আছে। এখানে অতিরিক্ত বিধান না বানিয়ে বর্ণনার সীমার মধ্যেই থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তারবিয়াহর দিনে নবী (صلى الله عليه وسلم) যুহর মিনায় আদায় করেছেন।
- নাফরের দিনে আসর আবতাহে আদায়ের কথা এসেছে।
- হজের কাজে নেতৃবৃন্দের ব্যবস্থাপনা অনুসরণ করার নির্দেশনা আছে।
- প্রশ্ন করে নবীজির আমল জানা সাহাবীদের শিক্ষার পদ্ধতি ছিল।
