১১/১১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৮৮-[১১] - ইহরামে মাথা মুণ্ডনের ফিদিয়া

ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে - প্রথম অনুচ্ছেদ

ইহরামে কষ্ট হলে মাথা মুণ্ডন ও ফিদিয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬৮৮-[১১]

وَعَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ أَنَّ النَّبِىَّ ﷺ مَرَّ بِه وَهُوَ بِالْحُدَيْبِيَةَ قَبْلَ أَنْ يَدْخُلَ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ وَهُوَ يُوقِدُ تَحْتَ قِدْرٍ وَالْقَمْلُ تَتَهَافَتُ عَلٰى وَجْهِه فَقَالَ: أَتُؤْذِيْكَ هَوَامُّكَ؟. قَالَ: نَعَمْ. قَالَ: فَاحْلِقْ رَأْسَكَ وَأَطْعِمْ فَرَقًا بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ». وَالْفَرَقُ: ثَلَاثَةُ اٰصُعٍ: «أَوْ صُمْ ثَلَاثَةَ أَيَّامِ أَوْ اُنْسُكْ نَسِيِّكَةً. (مُتَّفَقٌ عَلَيْهِ)

কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একবার নবী (ﷺ) মাক্কায় পৌঁছার আগে হুদায়বিয়ায় তাঁর (কা‘ব-এর) নিকট দিয়ে গেলেন। তখন তিনি (কা‘ব) ইহরাম অবস্থায় একটি হাঁড়ির তলায় আগুন ধরাচ্ছে, আর তাঁর মুখমণ্ডল বেয়ে উকুন ঝরছিল। এটা দেখে তিনি (ﷺ) বললেন, তোমার (গায়ের) পোকা কি তোমাকে কষ্ট দিচ্ছে? তিনি (কা‘ব) বললেন, জি, হ্যাঁ। তখন তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি তোমার মাথা মুণ্ডন করে ফেলো এবং ছয়জন মিসকীনকে এক ‘ফারাক্ব’ খাবার খাওয়াও কিংবা তিনদিন সিয়াম পালন কর অথবা একটি পশু কুরবানী কর। বর্ণনাকারী বলেন, এক ‘ফারাক্ব’ তিন সা'-এর সমতুল্য। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : মুসলিম ১২০১, তিরমিযী ৯৫৩, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২৩৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭১৮, সহীহ ইবনু হিব্বান ৩৯৭৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৮৮-[১১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে কা‘ব ইবনু উজরা রাঃ-এর ঘটনা এসেছে। তিনি ইহরাম অবস্থায় ছিলেন, আর উকুন তাঁর মুখমণ্ডলে ঝরছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কষ্ট দেখে জিজ্ঞেস করলেন, গায়ের পোকা কি তাঁকে কষ্ট দিচ্ছে? তিনি হ্যাঁ বললে তাঁকে মাথা মুণ্ডন করতে বলা হলো। এরপর ফিদিয়ার তিনটি পথ বলা হলো: ছয়জন মিসকীনকে এক ফারাক খাবার খাওয়ানো, অথবা তিনদিন সিয়াম পালন, অথবা একটি পশু কুরবানী করা। বর্ণনায় এক ফারাক তিন সা‘-এর সমতুল্য বলা হয়েছে। এই হাদিসে ইহরামের বিধান, কষ্টের অবস্থা এবং ফিদিয়ার সহজ বিকল্প একসঙ্গে এসেছে। তাই এটি ইহরামে মাথা মুণ্ডন, ফিদিয়া এবং কষ্টের কারণে ছাড়—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরামে কষ্টের কারণে মাথা মুণ্ডনের ঘটনা হাদিসে এসেছে।
  • ফিদিয়ার জন্য তিনটি বিকল্প বলা হয়েছে।
  • ছয়জন মিসকীনকে খাবার দেওয়ার কথা স্পষ্টভাবে এসেছে।
  • কষ্ট দেখা দিলে নবী صلى الله عليه وسلم দয়া ও সহজতার পথে নির্দেশ দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন